সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক থানার এএসআই মাসুদ মিয়া, এএসআই শহিদুল ইসলাম, এএসআই ফিরোজ হাসান সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ২ জন আসামী গ্রেফতার করেছেন। 
জিআর-২৬১/২৫ (ছাতক), জিআর-৩১/২৬ (ছাতক) এর আসামী  উপজেলার শারফিননগর গ্রামের  মো:  মুজিবুর রহমান (৩৫) কে গ্রেফতার করা হয়। মুজিবুর রহমান গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র।
এদিকে জিআর-৩৭৩/২৫ (ছাতক) এর আসামী  উপজেলার রাড়ীগাঁও গ্রামের আকদ্দুছ আলী (৫০)-কে গ্রেফতার করা হয়। আকদ্দুছ আলী গ্রামের মৃত হাছন আলীর পুত্র।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন, (পিপিএম) জানান, গ্রেফতার ২ আসামীকে  সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।