মারুফ হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার মডেল একাডেমী মিলনায়তনে একাডেমীর পরিচালনা পরিষদ ও জনগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
১০ জুলাই(শুক্রবার) সন্ধ্যায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-৫(বুড়িচং- ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য হাজী মো: জসিম উদ্দীন জসিম। এমপি হাজী জসিম উদ্দিন বলেন আমি প্রতিটি কাজ ডাটাবেজ করে রাখি।একই কাজ দ্বিতীয় বার চাওয়ার সুযোগ নেই। বাকশীমুল ইউনিয়ন এর কোনো কাজ বাকী থাকবে না। সবাইকে নিয়ে উন্নয়নমুলক কাজ গুলো সম্পন্ন করবো।
স্পেন প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী মোঃ কবির হোসেন ,বাকশীমুল ইউনিয়ন বিএনপি সভাপতি জসীমউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক পলাশ, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃএনামুল হক সবুজ, একাডেমির পরিচালক,মোঃ জামাল হোসেন, মোঃ আবুল হোসেন, মোঃ জাকির হোসেন ও মোহাম্মদ গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এটিএম সাইফুল ইসলাম টিপু, বিএনপি নেতা মোঃ ওমর ফারুক, ,নাজমা আক্তার মেম্বার, ইঞ্জিনিয়ার মোঃ আবুল বাশার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, মোঃ বিল্লাল হোসেন , ইউনিয়ন যুবদলের সভাপতি মো: শাহজাহান, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক রাশেদ মিনহাজ,ইউনিয়ন স্বেচ্ছাসেবক সভাপতি জামশেদ চৌধুরী,সাধারণ সম্পাদক কামাল হোসেন , ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম ফারুক, সাধারন সম্পাদক কাশেদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক টিটু, ছাত্রদল নেতা কায়েদ আহমদ চৌধুরীসহ বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও ফকির বাজার মডেল একাডেমীর শিক্ষক অভিভাবক, এবং সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।