বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান ও ইসলামী আন্দোলনের নেতা হুমায়ুন কবিরের অপসারণ ও বিচারের দাবিতে বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল ১১টায় মহেষপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।
স্থানীয় শতাধিক বিক্ষুব্ধ মানুষ মিছিলে অংশ নিয়ে চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনে মিলিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা উন্মুক্তভাবে স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় জনগণ হতাশ এবং ক্ষুব্ধ; তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।
স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা।