মোঃ মাহফুজুর রহমান বিপ্লব। 

ফরিদপুরের ভাঙ্গা থানা থেকে ৩০ লক্ষ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা সহ কাভার্ড ভ্যান আটক করেছে র‌্যাব-১০ ক্যাম্প ফরিদপুর।

আজ (১৯ জুলাই) দুপর আড়াইটার দিকে
ফরিদপুর জেলার ভাঙ্গার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান করে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করা হয়। এই সময় মাদক কারবারি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

র‍্যাব সূত্রে জানাযায়,র‍্যাবের একটি অভিযানিক দল ঢাকা থেকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভার এর নিচে মালিগ্রাম বাজারের পাশে অবস্থান নিলে অজ্ঞাত নামা ০২ (দুই) জন ব্যক্তি কাভার্ড ভ্যান রেখে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ১০০ (একশত) কেজি গাঁজা, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ টাকা) উক্ত মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়|

অজ্ঞাতনামা ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী| তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদক সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে