খন্দকার আনিসুর রহমানঃ রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ রুবেল (৩৮)মোঃ নাসিম মাহমুদ (৩৫)আব্দুল কুদ্দুস (২৭)মোঃ আবদুর রহমান নিপু,জালাল উদ্দিন ভুইয়া জুয়েল (৪০)মোঃ সম্পদ মিয়া (২৮)মোঃ সাইফুল ইসলাম (২০)মোঃ মেহেদী (১৯)মোঃ আঃ মোমিন (৩২)মোঃ জয়নাল আবেদীন (৩০)মোঃ ইউসুফ (২৬)মোঃ শামীম (২১)মোঃ শাহিন উদ্দিন ফরহাদ (৩০)মোঃ ইনচান (২৫)মোসলিম (৩৫), রনি বেপারী (২০)মোঃ আজাদ (২৮)আব্দুল মজিদ (২০)মোঃ রুবেল (৩০) ও  স্বপন দাস (৪৫)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।