মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা গাছসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার এসআই ফারুকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে অভিযান চালান। এ সময় আবুল কাসেম (২৫) নামের এক যুবকের বসতবাড়ির উঠান থেকে একটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল কাসেম ওই গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ শাহজাহান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী