মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজন সন্দেহভাজন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জের নির্দেশে কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে সৈয়দপুর এলাকা থেকে এফআইআর নং-৪৮ (তারিখ: ১৯ জানুয়ারি ২০২৬) মামলার সন্দেহভাজন আসামি আল-আমিন প্রধানীয়া (২৬) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে The Penal Code, 1860 এর ৩৯৯/৪০২ ধারায় মামলা রয়েছে।

এদিকে একই দিনে শাসনগাছা এলাকা থেকে এফআইআর নং-৫১ (তারিখ: ১৭ এপ্রিল ২০২৬) মামলার অপর সন্দেহভাজন আসামি মো. আলাল হোসেন (৩২) কে আটক করা হয়। তার বিরুদ্ধেও একই আইনের ৩৯৯/৪০২ ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।