আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) পুটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব), নরসিংদী মো. সফি উল্লাহ।

পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন সরকারের সার্বিক ব্যবস্থাপনায় এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে পুটিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।