বর্ণবৈষম্যবিরোধী আন্দোলন, মানবাধিকার প্রতিষ্ঠা ও শান্তির দর্শনে বিশ্বজুড়ে স্মরণীয় নেতা নেলসন ম্যান্ডেলার জীবন, সংগ্রাম ও আদর্শ নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আইন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আইনজীবী হাবিবুল হককে সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর মগবাজারের জালপাই চাইনিজ রেস্টুরেন্টে ‘নেলসন ম্যান্ডেলার কর্মময় জীবন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে একতা সাংস্কৃতিক সংগঠন ও সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন।
বক্তারা আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মানবিক মর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং আইনের শাসনের বিকল্প নেই। নতুন প্রজন্মের মধ্যে ম্যান্ডেলার জীবনদর্শন ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাঁর আদর্শ বাস্তব জীবনে অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
আয়োজকদের মতে, বিভিন্ন পেশায় অবদান রাখা ব্যক্তিদের কাজের স্বীকৃতি প্রদান এবং মানবিক ও সামাজিক মূল্যবোধকে উৎসাহিত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান আলোচক ছিলেন কবি, ব্যবসায়ী ও সমাজসেবক শিহাব রিফাত আলম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রেজাউদ্দৌলা চৌধুরী, জাসাস নেতা রোকেয়া সুলতানা রেখা চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মোঃ সাইফুর রহমান, গীতিকার ও সুরকার এম. রহমান মিলকী, কোয়েস্ট ১৯ হিরো আফসিফ ইমাম, সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ মঈন উদ্দিন এবং জাতীয় পার্টির নেত্রী নুসরাত জাহান কথাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
অনুষ্ঠান পরিচালনা করেন সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন রাজিবুল হক রনি।
আয়োজকেরা বলেন, নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে এ ধরনের আয়োজন মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার চেতনাকে আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবে।