শিরোনাম : কোম্পানীগঞ্জের মাদকের ছড়াছড়ি, পুলিশের জালে মাদকের চালান সহ আটক -২ ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন প্রত্যাহার। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল সিংড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকার বার্তা
প্রকাশ : Jun 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতের অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী আটক

মো. শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ এক তরুণ ও এক তরুণীকে আটক করা হয়েছে। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ও আটক দুজনকে পরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (১৩ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী বাগড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন—শশীদল ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে মো. সোহেল রানা ওরফে কালা (২২) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের বাসিন্দা বিল্লাল হোসেনের মেয়ে মোছা. ফাতেমা আক্তার (২৭)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার রাতে সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বাগড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বাগড়া গ্রামের জসিম সরকারের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে বাড়িটির ভাড়াটিয়া ফাতেমা আক্তারের কক্ষ তল্লাশি করে তিনটি নীল রঙের প্যাকেটে রাখা ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় ওই কক্ষ থেকে সোহেল রানা ও ফাতেমা আক্তারকে আটক করা হয়।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহতাব হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া ইয়াবা ও আটক দুজনকে নিজেদের হেফাজতে নেয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “আটক সোহেল রানা ও ফাতেমা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

এ বিষয়ে সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেন, “নির্বাচিত হওয়ার পর থেকেই আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমার নির্বাচনী এলাকায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। কোনো মাদক ব্যবসায়ী, কারবারি কিংবা মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না।”

এদিকে স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক প্রবেশ ও বিস্তার রোধে জনপ্রতিনিধি, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন সেনাবাহিনী ইরানে আক্রমণের প্রাথমিক সময়সূচি ঘোষণা কর

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

ব্রাহ্মণপাড়া ‘চোখ উপড়ে ফেলার’ বর্বর ঘটনার নেপথ্য কারিগর রুবে

3

এজেআর কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে মাদক পাচার, ডিবির অভিযান

4

বাকেরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

5

বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে পানি জমে দুর্ভোগ ও অতিরিক্ত স্পিড ব

6

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

7

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

8

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

9

মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার,

10

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণাভিত্তিক শিক্ষা জরুরি: ঢাবি প্রো

11

পায়েলকে স্যালুট দেওয়া উচিত’

12

ঢাকার আশকোনা ও আশপাশে তিতাস গ্যাসের স্বল্পচাপ, জরুরি মেরামত

13

দেবিদ্বারে জখমের মামলায় আসামি গ্রেপ্তার না করার অভিযোগ, এসআ

14

মানুষের অধিকারের কণ্ঠস্বর হতে চান শাহজাহান বাশার

15

রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে জনাব মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

16

রাজধানীতে নিউ হোস্টেল অ্যালামনাই কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠ

17

সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে

18

সাম্রাজ্যবাদী মার্কিনী- ইহুদিদের পণ্য বর্জন করুন মুহাম্মদ আ

19

ফকির বাজার আইরা ভাঙ্গা ব্রিজে অভিযান: ৫১৮ পিস ইয়াবাসহ মাদক ব

20