শিরোনাম : ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি, বাকশীমুল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিল বাড্ডায় পুলিশকে ম্যানেজ করে মাদক-অস্ত্র সাম্রাজ্য হেলাল-নাঈমের সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫২ পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ কোম্পানীগঞ্জের মাদকের ছড়াছড়ি, পুলিশের জালে মাদকের চালান সহ আটক -২ ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন প্রত্যাহার। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল সিংড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন
ঢাকার বার্তা
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর প্রতিনিধি:

অপপ্রচার, শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড এবং নেতিবাচক রাজনীতির প্রতিবাদে ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ফরিদপুর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাব্বির আহমেদ দিপু।

এ সময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মিরাজ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিব হোসেন সোহাগ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সিনিয়র সহ-সভাপতি এম.এম. ইউসুফ, জেলা যুবদলের সহ-সভাপতি কে.এম. জাফর এবং জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন।


বক্তারা তাদের বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে দাবি করেন, ওই সময় দেশের জনগণ গণতান্ত্রিক ও নাগরিক বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর যেকোনো অপতৎপরতা মোকাবিলায় যুবদলের নেতাকর্মীরা সবসময় রাজপথে সক্রিয় থাকবে।

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের তৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা দেশের স্বার্থবিরোধী ও অস্থিতিশীলতামূলক সকল অপতৎপরতা প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিল ও সমাবেশে জেলা ও মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে ছাত্রদল নেতা ফাহাদকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন

1

ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠ

2

বুড়িচং ট্র্যাজেডি: একই পরিবারের ৫ প্রাণ ঝরল, প্রশাসনের সহায

3

বানারীপাড়ায় দোকান চুরির অপরাধে আটক-১

4

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানালেন লায়ন নুরু

5

পবিপ্রবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তারেক রহমানের সুস্থ

6

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলা, ১৩ জনের বিরুদ্ধে থা

7

চাপের মুখে স্টারমার, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় ব্

8

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা চান এমপি মিলন

9

নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বি

10

একত্রিশ বছর মন্ত্রী বঞ্চিত বরিশাল ৬ ( বাকেরগঞ্জ) সংসদীয় আসনে

11

ধামরাইয়ে ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দ

12

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টার

13

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

14

কোতয়ালী থানার অভিযানে ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব

15

এমপি মান্নান পুত্র ও যুবদল নেতা সজীব বহিষ্কার

16

তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক দখল করে অবৈধ পার্কিং, নিত্যদিনের সঙ্

17

গোমতী ব্রিজ–বাগড়া সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি: যাত্রীদের ক্ষোভ,

18

ট্যাক্সি চালিয়ে আমেরিকায়, গ্রামে গড়লেন ৬ শিক্ষাপ্রতিষ্ঠান —

19

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি, বাকশীমুল ইউনিয়ন বিএনপি ও

20