নিজস্ব প্রতিবেদক :- ১৬ মে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় সম্মেলন সফল করার জন্য নারায়ণগঞ্জ জেলার সব গুলো কমিটি নিয়ে সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব আলমগীর কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সমন্বয়কারী জনাব সৈয়দ সাইফুদ্দিন ইউনুস মিলন মাষ্টার, জনাব মেজবাবুর রহমান রাব্বানী, জনাব শাহাজউদ্দিন ভান্ডার, জনাব হোসেন আলী। সভাপতিত্ব করেন জনাব আনছার আলী।
অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ সাইফুদ্দিন ইউনুস মিলন মাষ্টার। সভা শেষে মিলাদ ও দোয়া কিয়াম করেন জনাব আলমগীর কবির মহোদয়।