শিরোনাম : মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক। রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার। ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার বার্তা
প্রকাশ : Mar 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

পৌর মেয়র পদে হারুন অর রশিদ শিকদারের প্রার্থিতা ঘোষণা

খান মেহেদী  :- আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব হারুন সিকদার। 

শুক্রবার (৬ মার্চ) বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডের পদ্মা পাড় জামে মসজিদে  আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ ঘোষণা দেন।

ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আলহাজ্ব হারুন সিকদার বলেন, “জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে পারলে বাকেরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি জানান, নাগরিক ভোগান্তি কমাতে পৌরসভার সেবাগুলোকে পর্যায়ক্রমে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে। জন্মনিবন্ধন,হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা অনলাইনে সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পেতে পারেন।

পৌরবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হবে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা। দুর্নীতির কোনো স্থান থাকবে না। তিনি কিশোর গ্যাং দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং পৌর এলাকায় অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানান।

পাশাপাশি নাগরিকদের জন্য উন্মুক্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা চালুর আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, ন্যায়, নিষ্ঠা, সততা ও  সুপরিকল্পিত কর্মসূচির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা যাবে।

ইফতার ও দোয়া মাহফিলে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলিম জোমাদ্দার, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মাঝি, সাবেক সভাপতি বাবুল গাজী, ভরপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মোল্লা, শিক্ষক নেতা বাবুল ফকির, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান উপস্থিত ছিলেন। 

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ়করণ এবং বিশেষ করে বাকেরগঞ্জ পৌরবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি নেতা আলহাজ্ব হারুন সিকদারের আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণার মাধ্যমে পৌর রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে। এখন দেখার বিষয়, ডিজিটাল সেবা, স্বচ্ছ প্রশাসন ও আধুনিক নগর ব্যবস্থাপনার প্রতিশ্রুতি ভোটারদের কতটা আকৃষ্ট করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর : নুসরাত ফারিয়া

1

রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে জনাব মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

2

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

3

রাজনীতির অগ্নিপরীক্ষায় থমকে গেছে শিক্ষা জীবন তবুও রাজপথ ছাড়

4

বাকেরগঞ্জে রঙ্গশ্রী ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দো

5

সংসদ সদস্য আবুল হোসেন খানের হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

দেবিদ্বারে ভুয়া ঔষধ বিক্রি: ক্ষোভ, নিন্দা ও কঠোর ব্যবস্থার দ

8

রোগীদের দুর্ভোগ কমাতে সিংড়া হাসপাতালে ৩৫টি ফ্যান দিলেন এমপি

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

বাকেরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার অনুষ্ঠিত!

11

‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান,

12

বাকেরগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

13

বৃষ্টির ঢাকায় ভোগান্তির নগরজীবন, যানজটে থমকে আছে রাজধানী

14

প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়

15

শিক্ষার্থীর তৈরি গো-কার্ট চালালেন সরকারপ্রধান, তেজগাঁওয়ে ব্য

16

ঈদে মুক্তি পাচ্ছে মজুমদার ফিল্মস এর "ভালোবাসি তোমায়"

17

ভাষা শহীদদের স্মরণে বাকেরগঞ্জের প্রেসক্লাবের পক্ষ থেকে মহান

18

পাথরকুচি পাতা: প্রাচীন ভেষজ চিকিৎসার বহুমাত্রিক ব্যবহার

19

ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক।

20