শিরোনাম : কোম্পানীগঞ্জের মাদকের ছড়াছড়ি, পুলিশের জালে মাদকের চালান সহ আটক -২ ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন প্রত্যাহার। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল সিংড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকার বার্তা
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সৌজন্যতায় মুগ্ধ বিরোধীদলীয় নেতা, সংসদে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুরে প্রধানমন্ত্রী তাঁর সংসদ সচিবালয় কার্যালয়ে বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে তিনি বিরোধীদলীয় নেতাকে কার্যালয়ের দিকে কিছুটা এগিয়ে দিয়ে সৌজন্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

সাক্ষাৎ ও সৌজন্যপূর্ণ আচরণে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক সাড়া পড়ে। জানাজার পর দুই নেতার এই আন্তরিক আলাপ ও একসঙ্গে হাঁটার দৃশ্য সংসদ প্রাঙ্গণে ভিন্ন এক সৌহার্দ্যের আবহ তৈরি করে।

এর আগে বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে গিয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পাশাপাশি দাঁড়ান। জানাজা শেষে তারা একসঙ্গে সংসদ ভবনের দিকে হাঁটতে শুরু করেন। এ সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করলে, প্রধানমন্ত্রী তাঁকে সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত। দুই নেতা প্রায় ২০ মিনিট কথা বলেন। আলোচনা শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করেন। বিদায়ের সময় প্রধানমন্ত্রী তাঁকে কিছুদূর এগিয়ে দেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবসময়ই সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখান। আজকের এই আচরণও তাঁর স্বাভাবিক শিষ্টাচার ও আন্তরিকতারই প্রকাশ। রাজনৈতিক অঙ্গন ও সংসদ প্রাঙ্গণে এই সৌজন্যপূর্ণ দৃশ্যকে উপস্থিত অনেকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন প্রবাসী মিজানুর

1

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

2

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

3

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

4

সংসদ সদস্য আবুল হোসেন খানের হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক

5

সাম্রাজ্যবাদী মার্কিনী- ইহুদিদের পণ্য বর্জন করুন মুহাম্মদ আ

6

সিংড়ায় আর্জেন্টিনা সমর্থকদের -বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

7

বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে মেয়র প্রার্থী হারুন সিকদারের

8

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির একদিনে ১৪৫৭ মামলা

9

সবার ঐক্যেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ নবনিযুক্ত সংসদ সদস্য জন

10

রাজনীতির বর্তমানে বিভাজন নয়, প্রয়োজন আস্থার পুনর্গঠন

11

ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন

12

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ,

13

ফরিদপুরে এসডিসি’র উদ্যোগে মৎস্য খাতে উদ্যোক্তা উন্নয়নে প্রদর

14

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানালেন লায়ন নুরু

15

গুলশান আসন নতুন ওসি দাউদ স্বাক্ষর

16

শিক্ষার্থীর তৈরি গো-কার্ট চালালেন সরকারপ্রধান, তেজগাঁওয়ে ব্য

17

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মান

18

ঢাকার আশকোনা ও আশপাশে তিতাস গ্যাসের স্বল্পচাপ, জরুরি মেরামত

19

বাকেরগঞ্জে রঙ্গশ্রী ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দো

20