শিরোনাম : মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক। রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার। ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার বার্তা
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া

সেলিম মাহবুবঃ
সুনামগঞ্জ জেলার ছাতকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে একটি বিশেষ ‘ফোর্স মবিলাইজেশন ড্রিল’ (মহড়া) অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (২২ জুন) দুপুরে ছাতক থানা ছাতক উপজেলা ও ছাতক পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই মহড়া পরিচালনা করা হয়।
জানা যায়, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ জিল্লুর রহমানের নির্দেশনায় এবং সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম'র সার্বিক দিকনির্দেশনায় এই মহড়া পরিচালিত হয়।
​মহড়ায় ছাতক থানা পুলিশের সকল স্হরের অফিসার ও ফোর্স অংশ নেন। ড্রিলের মূল লক্ষ্য ছিল-যেকোনো জরুরি সংকেত পাওয়ার সাথে সাথে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে পুলিশের ফোর্সের একত্রিত হওয়া, অস্ত্র ও সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং জরুরি প্রয়োজনে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছানোর সক্ষমতা চালিয়ে নেওয়া।
​মহড়া শেষে ছাতক থানার  (ওসি) তদন্ত রঞ্জন কুমার ঘোষ জানান, “আমাদের মূল উদ্দেশ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী যেন সর্বদা প্রস্তুত থাকে, তা নিশ্চিত করতেই এই নিয়মিত মহড়া। এর মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি পায় এবং দায়িত্ব পালনে তাদের দক্ষতা আরও শাণিত হয়।”
তিনি আরও বলেন, ছাতকে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাংলাদেশ পুলিশ সর্বদা সজাগ রয়েছে। জনস্বার্থে এ ধরনের তৎপরতা আগামী দিনেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত না

1

রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্

2

মাদকমুক্ত সমাজ গড়তে আপসহীন আন্দোলনের বিকল্প নেই- মো. শাহজাহ

3

চার দশকের ইমামতি শেষে বিদায়, অশ্রুসজল চোখে প্রিয় ইমামকে সম্ম

4

জাতীয় দৈনিক দৈনিক আজকালের কন্ঠ পএিকার ক্রাইম রিপোর্টার হিসে

5

কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, লাশ ঘিরে দু’পক্ষের সং

6

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

7

এজেআর কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে মাদক পাচার, ডিবির অভিযান

8

আওয়ামী লীগ নিয়ে মাহফুজ-আসিফ বিতর্ক, সামাজিক যোগাযোগমাধ্যমে ব

9

পবিত্র ঈদুল ফিতর হোক আত্মশুদ্ধির নতুন অধ্যায় (ইউএনও) রুমানা

10

মানুষ গড়ার শিক্ষা: ফলাফলের সঙ্গে মানবিকতার সমন্বয়-মোহাম্মদ ও

11

বাকেরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো: হাসান ইমাম (খোকন

12

ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন

13

হাসপাতালের লিফটে স্কুটার ভাইরাল ছবিতে তোলপাড় রাজধানী

14

গুলশান থানার নতুন ওসি দাউদ

15

প্রশিক্ষণ কর্মশালা সফল করতে কক্সবাজার প্রেসক্লাবের প্রস্তুতি

16

সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে সাংগঠনিক হস্তক্ষেপ ও দু

17

তনু হত্যা মামলায় নতুন মোড়: আরও একজন পুরুষের রক্তের আলামত, তদ

18

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার দায়িত্বশীল ন

19

বাকেরগঞ্জ পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আতাউর রহ

20