শিরোনাম : মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক। রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার। ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার বার্তা
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোন দুর্নীতিবাজের স্থান বাকেরগঞ্জে হবে না বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান এমপি!

কোন দুর্নীতিবাজের স্থান বাকেরগঞ্জে হবে না
 বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান  এমপি!

বাকেরগঞ্জ প্রতিনিধি মো: রাজু খান :- বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কোন দুর্নীতিবাজের স্থান হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

 তিনি বলেন, “বাকেরগঞ্জে চাকরি করতে হলে জনগণকে শতভাগ সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। দায়িত্বে অবহেলা বা দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আবুল হোসেন খান আরও বলেন, “আগামীর বাকেরগঞ্জ হবে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক ও উন্নয়নশীল উপজেলা। জনগণের প্রত্যাশা পূরণে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা সালেহ আল রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হাসনাঈন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামিম পারভেজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজী, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. কামরুজ্জামান,বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান,নাসির হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার,মহিবুল ইসলাম সৌরভসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন। প্রধান অতিথি সংশ্লিষ্টদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভাটি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়া বিআরডিবি চেয়ারম্যান আখতার হোসেন ২ দিনের রিমান্ড

1

ফকির বাজার আইরা ভাঙ্গা ব্রিজে অভিযান: ৫১৮ পিস ইয়াবাসহ মাদক ব

2

বুড়িচং কমপ্লেক্স জামে মসজিদের উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে ই

3

চার দশকের ইমামতি শেষে বিদায়, অশ্রুসজল চোখে প্রিয় ইমামকে সম্ম

4

বাকেরগঞ্জে নানা আয়োজনের প্রফুল্ল বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষ

5

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

6

নির্বাচনের আগে স্বার্থে ধর্মের অপব্যবহার হচ্ছে: তারেক রহমান

7

রাজারবাগে ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়ার মা

8

সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মান

9

রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে জনাব মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

10

নরসিংদীর,শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শ

11

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আন্

12

ঢাকার আশকোনা ও আশপাশে তিতাস গ্যাসের স্বল্পচাপ, জরুরি মেরামত

13

দেবিদ্বারে জখমের মামলায় আসামি গ্রেপ্তার না করার অভিযোগ, এসআ

14

ফরিদপুর এডুকেশন এনকারেজিং সোসাইটির আয়োজনে বিভিন্ন ক্যাটাগরীত

15

ওসির মোবাইল ব্যাংকিং অ‍্যাকাউন্ট হ‍্যাকারের কবলে

16

সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে সাংগঠনিক হস্তক্ষেপ ও দু

17

বুড়িচং ট্র্যাজেডি: একই পরিবারের ৫ প্রাণ ঝরল, প্রশাসনের সহায

18

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ

19

সাতখামাইর রেলস্টেশনে বৃক্ষ ভাঙচুরের প্রতিবাদে যুবসমাজের মানব

20