শিরোনাম : কোম্পানীগঞ্জের মাদকের ছড়াছড়ি, পুলিশের জালে মাদকের চালান সহ আটক -২ ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন প্রত্যাহার। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল সিংড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকার বার্তা
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জ পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আতাউর রহমান রোমান: দোয়া ও সমর্থন কামনা

খান মেহেদী :-আসন্ন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে দোয়া প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও সংগঠক আতাউর রহমান রোমান। 

তিনি সর্বস্তরের নাগরিকদের দোয়া ও সমর্থন কামনা করেছেন।আতাউর রহমান রোমান বর্তমানে বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও গণমাধ্যম অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে স্থানীয়ভাবে একজন সৎ, আদর্শবান ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বর্তমান সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান-এর একান্ত বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে পরিচিত। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি এবং তরুণ সমাজকে সংগঠিত করার দক্ষতা ইতোমধ্যে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

প্রার্থী আতাউর রহমান রোমান বলেন, “আমি ৭ নং ওয়ার্ডের জনগণের সেবা করার সুযোগ চাই। মাদক, সন্ত্রাস ও অব্যবস্থাপনা মুক্ত একটি আদর্শ ওয়ার্ড গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।”তিনি আরও জানান, নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন।

৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে গণসংযোগ, মতবিনিময় সভা ও উঠান বৈঠক শুরু হয়েছে। এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা ও প্রত্যাশা জানছেন তিনি।

অনেকেই তাঁর সততা, শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক গ্রহণযোগ্যতাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ৭ নং ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে আতাউর রহমান রোমানের প্রার্থিতা। 

এখন দেখার বিষয়, ভোটের মাঠে জনগণের রায় কোন দিকে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানালেন লায়ন নুরু

1

ফরিদপুর এডুকেশন এনকারেজিং সোসাইটির আয়োজনে বিভিন্ন ক্যাটাগরীত

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

4

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

5

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে জোরদার তৎপরতা, নারীসহ দুই কারবা

6

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

7

ভাষা শহীদদের স্মরণে বাকেরগঞ্জের প্রেসক্লাবের পক্ষ থেকে মহান

8

রৌমারীর বিখ্যাত শ্রমের হাট,সে হাটেই শ্রমিকেরা আজ উপেক্ষিত

9

ছাতকে আহত স্কুল ছাত্রী কে উন্নত চিকিৎসার জন্য অর্থ প্রদান

10

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি সৈয়দ মো. আলমগীর হোসে

11

দ্রুত ইরান ছাড়ার নির্দেশ মার্কিন নাগরিকদের, নিরাপত্তা সতর্কত

12

ব্রাহ্মণপাড়া ‘চোখ উপড়ে ফেলার’ বর্বর ঘটনার নেপথ্য কারিগর রুবে

13

সিংড়ায় আর্জেন্টিনা সমর্থকদের -বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

সাংবাদিক রেজাউল করিমকে ঘিরে প্রশংসার জোয়ার—সহকর্মীর শুভেচ্ছা

16

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২

17

পবিত্র ঈদুল ফিতর হোক আত্মশুদ্ধির নতুন অধ্যায় (ইউএনও) রুমানা

18

অবৈধ মাটি ব্যবসা: বারেস্বরে ক্ষোভ, প্রশাসন নীরব, বারেস্বরে জ

19

মহান একুশের প্রথম প্রহরে বাকেরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এমপ

20