ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লায় RAW ও Crime Setup-এর ৪ সদস্য গ্রেপ্তার

মোঃ শাহজাহান বাশার 

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে এবং সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। চাঁদাবাজি, ছিনতাই, মাদক, আধিপত্য বিস্তার ও সহিংস কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
“কিশোর গ্যাংয়ের নামে সমাজে অস্থিরতা সৃষ্টি, অপরাধে কিশোরদের সম্পৃক্ত করা কিংবা তাদের ব্যবহার করে অপরাধ পরিচালনার কোনো সুযোগ দেওয়া হবে না। অপরাধের সঙ্গে যারই সম্পৃক্ততা পাওয়া যাবে, তদন্ত ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত ‘টিম RAW’ ও ‘Crime Setup’ নামের দুটি গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার আসামি রয়েছেন। গত ১০ দিনের অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ১০ দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও ডিবির সমন্বয়ে বিশেষ অভিযান চলছে। অভিযানে সন্দেহভাজন দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হয়। যাচাই-বাছাই শেষে অপরাধে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধে সম্পৃক্ততা না পাওয়া কিশোরদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, অভিযানের কারণে কুমিল্লার কয়েকটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বস্থানীয় সদস্যরা আত্মগোপনে চলে যায়। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে ‘টিম RAW’ ও ‘Crime Setup’-এর চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইমরান হোসেন রতন (১৯), সাইফুল ইসলাম (২০), মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) এবং রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪)।

পুলিশের দাবি, ইমরান হোসেন রতনের বিরুদ্ধে হত্যা মামলাসহ নয়টি মামলা রয়েছে। সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা চলমান রয়েছে। অপরদিকে মো. সাব্বির ও রবিউল ইসলাম নবীর বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন,

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং তাদের দৈনন্দিন কর্মকাণ্ড সম্পর্কে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখা প্রয়োজন। কিশোরদের অপরাধপ্রবণতা কমাতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদী শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে এমপি ও জেলা পরিষদ

1

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

2

সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই

3

সিংড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, ৪ বছর আগে একইভাবে মারা যান ব

4

ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে ফরিদপুরে বিএনপির বিজয় র‌্যালি ও সমা

5

সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি

6

ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

7

সুপ্রিম কোর্টের আইনজীবী মইনুল ইসলামের মেয়ে মাইশা ইসলামের lAL

8

আনুজানি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে

9

নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য

10

প্রবাসের আয় দিয়ে নিজ এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছেন মোশাররফ খান

11

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’

12

দশ বছর পাশাপাশি, তবুও অচেনা

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

14

ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি'র পিতার কবর জিয়ারত করলেন

15

গোমতীর পানিতে তলিয়ে বিস্তীর্ণ সবজিক্ষেত, ক্ষতির মুখে হাজারো

16

প্রবাসী আনোয়ার মিয়ার অর্থায়নে সিংচাপইড় ইউপি কার্যালয়ে স্টিল

17

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে র‍্যালি অনুষ্ঠি

18

মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খে

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20