ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘গর্বিত রাষ্ট্রনায়ক’ মঞ্চস্থ

সেলিম মাহবুব,ছাতকঃ
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম ঐতিহাসিক চরিত্র এবং তৎকালীন মেজর জিয়াউর রহমানের জীবন ও বিদ্রোহের পটভূমি নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চস্হ হলো দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনভিত্তিক মঞ্চ নাটক ‘গর্বিত রাষ্ট্রনায়ক’ এতে ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণার সেই উত্তাল অধ্যায় এবং সেনানিবাসে তাঁর বিদ্রোহের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।
এই পুরো মঞ্চনাটকের নেপথ্যে রয়েছেন, দেশ থিয়েটারে প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেটের জনপ্রিয় অভিনয় শিল্পী মোঃ কামাল। তিনি নাটকটির লেখক, নির্দেশক ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। মঞ্চনাটক ‘গর্বিত রাস্ট্র নায়ক’ পরিচালনায়, মো: সূয়েজ হোসেন, নৃত্য পরিচালক সিনিয়া শাহ ঝুমা, সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সিলেট জেলা ও মহানগর।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসাস সিলেট ও মহানগরের উদ্যোগে সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
নাটকের যারা অভিনয় করেছেন, মেজর জিয়াউর রহমানের চরিত্রে মোঃ কামাল, সূত্রধরের চরিত্রে মাহবুব আলম সেলিম, ক্যাপ্টেন'র চরিত্রে, মোঃ শিপন আহমদ, সহকারী ক্যাপ্টেন'র চরিত্রে মাশরাফি, সৈনিক'র চরিত্র নয়ন, বিভিন্ন চরিত্রে জ্যোতি বিশ্বাস, ফৌজিয়া, ঝলক চন্দ্র দাস, পপি রানী দাস, বর্ষতী, রোদসী রায়, দিয়া রানী দাস, সুস্মিতা নাথ এ্যানি, ঐশী বর্মন, মোহাম্মদ কাজিম। লাইট ও শব্দ করণে ছিলেন তুষ্টি বিশ্বাস পূর্ণা।
সবশেষে নাট্য নির্মাতা মোঃ কামাল বলেন, নাটকটি পূর্ণাঙ্গ রূপ দিয়ে খুব শীঘ্রই মঞ্চ নিয়ে আসা হবে। এতে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন, মোঃ কামাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

1

ছাতকের চুন শিল্প নিয়ে প্রশাসন, ব্যবসায়ী, বন বিভাগ ও পরিবেশ অ

2

সাউথ ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী স্বর্বা'

3

ছাতকে বালু উত্তোলনের ড্রেজার জব্দ, আটক-২

4

সিংড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, ৪ বছর আগে একইভাবে মারা যান ব

5

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

6

নজরুলের আদর্শে একতার পাঁচ বছর, সম্মাননা পেলেন হাবিবুল হক

7

সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা

8

ছাতকের আলোচিত ডেভিল স্বপন মিয়া ঢাকায় গ্রেফতার, জেল হাজতে প্র

9

সিআইডির গোপন তালিকায় ঢাকার ৪০৮ মাদক গডফাদার

10

হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা দ্বি বার্ষিক সম্মেলন অন

11

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের

12

সুনামগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

13

ছাতকে সম্পত্তি আত্মসাতের লক্ষে প্রবাসীর পিতার উপর হামলা গ্রে

14

ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন, মতবিনিময় সভায় কলিম উদ্দিন আহম

15

নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ'র্ষণের অ'ভিযোগ ৪ জ

16

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

17

ছাতকে পর্তুগাল প্রবাসী আলহাজ্ব ক্বারী কবির আহমদ কে চরেরবন্দ

18

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

19

ছাতকে থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার

20