ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান

সেলিম মাহবুব,ছাতকঃ
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, ক্রীড়ামনস্ক প্রজন্ম গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ছাতক উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২)-এর খুলনা জেলা  স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের  উদ্বোধনী  অনুষ্ঠান সরাসরি সম্প্রচার  এবং ছাতকে নতুন কু্ড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হলে ছাতক  উপজেলা প্রশাসনের  আয়োজনে এ সম্প্রচার  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। অন্যান্যদের মধ্যে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ মহি উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.শাহ আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মিলন মিয়া, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.শাহজাহান আহমেদ, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. সুয়েব আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদার, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহেদুল  ইসলাম  আহবাব, বিএনপি নেতা নুরুল ইসলাম, আমিন উদ্দিন, আলী হোসেন মানিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক সাচ্ছা আবেদীন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এছাড়া নতুন কুঁড়ি স্পোর্টস উপজেলা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী উপস্থিত ব্যক্তিদের মধ্যে উৎসাহ- উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

ক্রীড়া কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব,পারস্পরিক সহযোগিতা, অধ্যবসায় ও সহনশীলতার শিক্ষা দেয়। নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ আয়োজনের মধ্য দিয়ে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তাদের জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করছেন উপস্থিত নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ

1

দেশের রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন বিএনপিতে জোর জল্পনা-কল্পনা,

2

দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর ন্যাক্কারজনক হামলার গভীর উদ্বেগ

3

সংসদীয় কমিটির সভাপতি মিলন এমপিকে অভিনন্দন

4

মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে

5

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিংড়ার ২১০ প্রাথমিক বিদ্যা

6

চসিকে নিয়োগ-পদোন্নতিতে ‘শালা-দুলাভাই’ প্রভাব, তদন্তের দাবি

7

ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত

8

কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হ

9

সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

10

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

11

সিংড়ায় ৫৮৭০ কৃষকের হাতে কৃষি প্রণোদনা, বিতরণ হলো ধানের বীজ,

12

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ

13

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার।

14

কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: কুমিল্লায় জা

15

ছাতক-১৭৪ কোটি টাকা ব্যয়ে দুই-লেন সড়ক নির্মাণ কাজের শুভ সূচন

16

সরকারি নিবন্ধন পেলো কক্সবাজার ফিল্ম সোসাইটি

17

ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শে

18

নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগা

19

নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা

20