ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকের পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে বনফুলের নতুন শাখার উদ্বোধন

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিতা ও কেক কেটে বনফুল এন্ড কোম্পানির নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(২৯ অক্টোবর) সকালে ছাতকের পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে নতুন এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনফুল অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম (সিআইপি)।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “ছাতকের হাজী কাঁচা মিয়া প্যালেসে পাগল হাসান চত্বরে বনফুলের নতুন শাখা চালুর মাধ্যমে স্থানীয় মানুষের কাছে মানসম্মত ও সুস্বাদু পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে চাই। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”
জমকালো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী কাঁচা মিয়া প্যালেস'র সত্বাধিকারী, যুক্তরাজ্য প্রবাসী আবু সৈয়দ মিয়া, বনফুল এন্ড কোম্পানির সিলেট জোন ইনচার্জ ও ডিজিএম সৌমিত্র দাস, বনফুল এন্ড কোম্পানির ডিজিএম (অ্যাকাউন্টস) মোহাম্মদ সেলিম, বনফুল এন্ড কোম্পানির ডিজিএম (মার্কেটিং) পিপলু বড়ুয়া।
এ সময় আরও ছিলেন কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শালীস ব্যাক্তিত্ব, যুক্তরাষ্ট্র প্রবাসী নজরুল হক, ছাতক বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী শরীফ হোসেন সুরুজ, আশরাফুল আলম, আলাউদ্দিন মিয়া, মতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 
নতুন এই শাখা চালুর মধ্য দিয়ে ছাতক-দোয়ারার ক্রেতাদের কাছে বনফুলের পণ্য আরও সহজে পৌঁছে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ আমিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাউয়াবাজার ও পাইগাঁও-চরমহল্লার বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

1

কুমেক হাসপাতালকে ১,০০০ শয্যায় উন্নীত করতে কৃষিমন্ত্রীর উদ্যো

2

চলনবিলে নৌকা বাইচ–২০২৬: স্থান পরিদর্শনে নাটোরের ডিসি

3

মাদকবিরোধী অভিযানে রাণীশংকৈলে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারা

4

ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উ

5

ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

6

জুলাই জাতীয় বিশেষ সম্মাননা পেলেন আলিফ উদ্দিন রুবেল

7

ছাতকে আল-মতিন সুপার হোস্টেল উদ্বোধন হয়েছে

8

গদার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল

9

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

10

ক্ষুদ্র ব্যবসা, বিশাল সম্ভাবনা: শপআপের হাত ধরে বাংলাদেশের বা

11

নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রে

12

ধর্মচর্চা আছে, নৈতিকতা কোথায় নিজেকেই প্রশ্ন করার সময়-সাংবাদি

13

সারাদেশ ব্যাপী শিশু অধিকার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভার

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

16

ফরিদপুরে নৈশ বিদ্যালয় ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন।

17

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

18

বাবার আদর্শ বুকে, মানুষের ভালোবাসায় কৃষ্ণপুর গড়ার প্রত্যয়।

19

ছাতক পৌর শহরকে সুন্দর রাখার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান,

20