ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকের পীরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পীর আশ্রব আলী (চুনু) স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের
পীরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও খাগামুড়া গ্রামের ফকির বাড়ির বাসিন্দা মরহুম পীর আশ্রব আলী চুনুর মৃত্যুতে বৃহত্তর পীরপুর এলাকাবাসী ও পীরপুর বাজারের ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পীরপুর বাজারে অনুষ্ঠিত শোকসভায় বিশিষ্ট মুরুব্বি আলতাব আলীর সভাপতিত্বে  ও ইকবাল হোসাইনের পরিচালনায়, মরহুমের কর্মময় জীবন, সততা, ব্যবসায়িক সুনাম ও সমাজে তাঁর অবদানের স্মৃতিচারণ করেন বিশিষ্ট মুরুব্বি আনছার আলী, ব্যবসায়ী আব্দুল আজিজ, আছমান গণি, আজাদুল ইসলাম, আনোয়ার হোসেন রনি, সাবেক মেম্বার রাজন তালুকদার, আমিরুল ইসলাম, খাগামুড়া পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম জমির উদ্দিন, মরহুমের বড় ছেলে পীর কামরান শাহ, চাচাতো ভাই মরম আলী পীর, তালুকদার বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল লতিফ, পীরপুর বাজার জামে মসজিদের ইমাম হাফিজ ক্বারী শাহ আলম, সামাজিক সংগঠক তোফায়েল শেখ, সাদিক হোসেন, কাজী নাজিম উদ্দিন পলাশ, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মল্লিকপুর জামে মসজিদের ইমাম ও খতিব আশিক উদ্দিন।  শেষে মরহুম পীর আশ্রব আলী চুনুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। 
দোয়া মাহফিলে পীরপুর বাজারের ব্যবসায়ীবৃন্দসহ বৃহত্তর পীরপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, আলেম-উলামা, আত্মীয় স্বজন ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। 
এ সময় উপস্থিত সবাই মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশ ব্যাপী শিশু অধিকার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভার

1

কুমেক হাসপাতালকে ১,০০০ শয্যায় উন্নীত করতে কৃষিমন্ত্রীর উদ্যো

2

ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক প্

3

ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি'র পিতার কবর জিয়ারত করলেন

4

ডপলার রিসার্চের জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তু

5

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম-ট্রা

6

নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

7

সওজের জমিতে দখল, ফরিদপুর মেডিকেল কলেজ এলাকায় উচ্ছেদ অভিযান।

8

পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী র‍্যাবের হাতে আটক।

9

ছাতকে অবসরজনিত শিক্ষকদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

10

সভাপতি কাজী আনু/ সাধারণ সম্পাদক জয়নাল ছাতকে দলিল লেখক সমিতি

11

ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ

12

ফরিদপুরে নৈশ বিদ্যালয় ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন।

13

⁠কুমিল্লায় ৪৫ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩৪, উদ্ধার ১৩,৯৫৮ ইয়া

14

সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট

15

সুন্দরগঞ্জে-সংবাদ-সম্মেলন মিথ্যা-মানববন্ধনের-মাধ্যমে-আমাকে-হ

16

সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

17

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

18

ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর

19

ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অন

20