শিরোনাম : মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক। রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার। ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার বার্তা
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনের আহ্বান নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের!

খান মেহেদী :- আগামী ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বাকেরগঞ্জ উপজেলা সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ক্রাই রিপোর্টার সাংবাদিক খান মেহেদী কে দেওয়া এক বিবৃতিতে তিনি বাকেরগঞ্জ উপজেলা সহ দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।

বিবৃতিতে নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, আমরা ১৯৭১ সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব। ১৯৭১ আমাদের একটা দেশ দিয়েছে একটা ভূখণ্ড দিয়েছে। সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে বেঁচে থাকার। সামনে এগিয়ে যাওয়ার এবং আমাদের সন্তানদেরকে একটি সুন্দর ভবিষ্যতের।

২১ ফেব্রুয়ারি আমাদের গৌরবময় ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’। ১৯৫২ সালে এ দেশের ছাত্র-যুবসমাজ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে তৎকালীন রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই শাহাদাত বরণ করেন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমি মহান আল্লাহর কাছে তাঁদের রূহের মাগফেরাত কামনা করছি।

নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান  আরও উল্লেখ করেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত– এটি ভাষা শহীদদের প্রতি বৈশ্বিক সম্মান ও স্বীকৃতির প্রতীক। বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, আমাদের ভাষা ও সংস্কৃতিকে সম্প্রসারণ ও সুরক্ষিত রাখতে সচেষ্ট হতে হবে, তবেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, দেশবাসী এমন এক সময়ে ভাষা দিবস পালন করতে যাচ্ছে, যখন বিএনপির নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

বিবৃতিতে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। জনগণ যেন জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা বজায় রেখে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।

২১ ফেব্রুয়ারি দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজনের মাধ্যমে যথাযথ মর্যাদায় কর্মসূচি পালনের জন্য বাকরগঞ্জ উপজেলা সহ দেশবাসীর প্রতি বিশেষভাবে আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্ড অব অনারে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে

1

ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্র

2

রৌমারীর বিখ্যাত শ্রমের হাট,সে হাটেই শ্রমিকেরা আজ উপেক্ষিত

3

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানালেন লায়ন নুরু

4

তনু হত্যা মামলায় নতুন মোড়: আরও একজন পুরুষের রক্তের আলামত, তদ

5

জাতীয় দৈনিক দৈনিক আজকালের কন্ঠ পএিকার ক্রাইম রিপোর্টার হিসে

6

প্রবাসের আয়, গ্রামের ভবিষ্যৎ—মোশাররফ হোসেন খান চৌধুরীর অনন্য

7

রাজস্ব প্রশাসনের ডিজিটাল রূপান্তরে প্রতিযোগিতামূলক বিনিয়োগ প

8

বাকেরগঞ্জ উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ

9

রাজনীতির অগ্নিপরীক্ষায় থমকে গেছে শিক্ষা জীবন তবুও রাজপথ ছাড়

10

মহান একুশের প্রথম প্রহরে বাকেরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এমপ

11

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

12

আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিখন ঘাটতি কাটাতে জোরালো নির্দ

13

মানুষের অধিকারের কণ্ঠস্বর হতে চান শাহজাহান বাশার

14

তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক দখল করে অবৈধ পার্কিং, নিত্যদিনের সঙ্

15

গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘বিকল্প সাব-রেজিস্ট্রার’ গিয়াসে

16

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন নবনির্বাচিত সংসদ আবুল হোস

17

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথ

18

ঈদের দিনেও সীমান্তে বেপরোয়া মাদক বাণিজ্য: আনন্দপুর-নোয়াপাড়ায়

19

টেকনাফের বাহারছড়ায় সন্ত্রাসী গ্রুপপ্রধানের নির্যাতনে স্ত্রীর

20