শিরোনাম : মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক। রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার। ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার বার্তা
প্রকাশ : Mar 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্ধ পাম্পের সামনেই শতশত গাড়ির লাইন, তেল সংকটে চরম ভোগান্তি

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে দেশের জ্বালানি খাতে। সরবরাহ ঘাটতির কারণে রাজধানীর বহু পেট্রোল পাম্প বন্ধ হয়ে পড়েছে। আর যেসব পাম্প সীমিত পরিসরে খোলা থাকছে, সেগুলোর সামনে দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না নিশ্চিত সেবা—এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর বিজয় সরণি এলাকায় অবস্থিত একটি সেনা-পরিচালিত ট্রাস্ট ফুয়েল স্টেশন ঘুরে দেখা যায়, সকাল থেকেই তেল নেওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। অনেকেই ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন।

পাম্পে উপস্থিত একাধিক মোটরসাইকেল চালক জানান, সকাল ৯টা পর্যন্ত তেল সরবরাহ করা হলেও হঠাৎ করেই ‘তেল শেষ’ ঘোষণা দিয়ে পাম্পের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এতে অপেক্ষমাণ চালকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়।

একজন মোটরসাইকেল চালক বলেন,
“ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। অফিস আছে, কাজ আছে। কিন্তু তেল না পেলে তো চলাচলই সম্ভব না। এখন বলছে বিকেল ৩টার পর আবার তেল আসতে পারে। কিন্তু তখন আদৌ পাব কি না, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।”

এদিকে, বিকেল নাগাদ নতুন করে তেল সরবরাহ আসতে পারে বলে জানানো হলেও পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। ফলে অনেকেই অনিশ্চয়তার মধ্যেই লাইনে অবস্থান করছেন।

রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, অধিকাংশ পাম্পে তালা ঝুলছে। কোথাও কোথাও সীমিত আকারে ডিজেল বা অকটেন সরবরাহ দেওয়া হলেও তা চাহিদার তুলনায় অনেক কম। এতে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল চালকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

জ্বালানি বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ চেইনে বিঘ্ন ঘটছে। এর সরাসরি প্রভাব পড়ছে আমদানিনির্ভর দেশগুলোর ওপর, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

চালকদের দাবি, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে অফিসগামী মানুষ, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও পরিবহন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের একটাই প্রশ্ন?
কবে স্বাভাবিক হবে তেলের সরবরাহ?

ডিএনএন পর্যবেক্ষণ বলছে, জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে দেশের সামগ্রিক অর্থনীতি ও নাগরিক জীবনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এখন নজর সবার সরকারের জরুরি পদক্ষেপের দিকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক-এগারোর আলোচিত সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ডিবির হাতে আ

1

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

2

কোতয়ালী থানার অভিযানে ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব

3

অবৈধভাবে নিয়োগ পাওয়া অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির

4

হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবে

5

অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানা পরিচালনা, মালিকের ১০ দিনের কার

6

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ জসিম উদ্দ

7

চাপের মুখে স্টারমার, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় ব্

8

ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্র

9

এনজিও কর্মীদের হাতে নির্বাচন পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

11

দেবিদ্বারে ভুয়া ঔষধ বিক্রি: ক্ষোভ, নিন্দা ও কঠোর ব্যবস্থার দ

12

তোমার মনে আমার জন্য জায়গা রেখো : মেহজাবীন

13

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ১৭

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির একদিনে ১৪৫৭ মামলা

16

স্কুলছাত্রী নির্যাতন থেকে হত্যাচেষ্টা: বুড়িচংয়ে অপরাধীদের দৃ

17

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিদের সঙ্গে এসআই সুজনের যোগসাজশের

18

বাকেরগঞ্জে রঙ্গশ্রী-৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের

19

ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠ

20