শিরোনাম : মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক। রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার। ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার বার্তা
প্রকাশ : Mar 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ”এর কেন্দ্রীয় কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত!

নিজস্ব প্রতিবেদক :- কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সম্মানার্থে ৬ মার্চ ঢাকার পল্টনের একটি রেস্টুরেন্টে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

পবিত্র মাহে রমজানের এই আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। ইফতারের এই মিলনমেলায় পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং এলাকার উন্নয়ন নিয়ে আন্তরিক আলোচনা অনুষ্ঠিত হয়।

ইফতার পরবর্তী আলোচনায় বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে বহুল প্রত্যাশিত গোমা সেতুতে টোল কার্যকর করার বিষয়টি নিয়ে উপস্থিত সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা মনে করেন, এ সিদ্ধান্ত স্থানীয় সাধারণ মানুষের জন্য বাড়তি ভোগান্তি সৃষ্টি করবে। এ প্রেক্ষিতে “গর্বের বাকেরগঞ্জ”-এর পক্ষ থেকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সাথে দ্রুত সাক্ষাৎ করে এলাকাবাসীর উদ্বেগ ও দাবি তুলে ধরার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও সংগঠনের পক্ষ থেকে দুধল ইউনিয়নের গোমা এলাকায় ঈদের পরের দিন একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের সার্বিক আয়োজন, অংশগ্রহণ এবং সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সভায় বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, বাকেরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের স্থানীয় সমস্যা, উন্নয়ন চাহিদা এবং সম্ভাবনাময় উদ্যোগগুলো চিহ্নিত করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন শাখা থেকে একটি করে তালিকা সংগ্রহ করা হবে। সেই তালিকার ভিত্তিতে “গর্বের বাকেরগঞ্জ” সংগঠনটি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে কাজ করবে।

সবশেষে উপস্থিত সবাই দেশবাসীর কল্যাণ, বিশেষ করে বাকেরগঞ্জের মানুষের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পবিত্র এই মাহফিলের মধ্য দিয়ে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িচংয়ে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ: বিয়ে ন

1

বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে পানি জমে দুর্ভোগ ও অতিরিক্ত স্পিড ব

2

তফসিলের পর সারাদেশে হত্যাকাণ্ডের শিকার ১৫ রাজনৈতিক নেতাকর্মী

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

4

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানালেন লায়ন নুরু

5

ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সহায়তা দিতে চা

6

গোমতী ব্রিজ–বাগড়া সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি: যাত্রীদের ক্ষোভ,

7

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন প্রবাসী মিজানুর

8

সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে

9

তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক দখল করে অবৈধ পার্কিং, নিত্যদিনের সঙ্

10

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সিআইডির তল্লাশি,

11

সানারপাড় পাবলিক স্কুলে জমজমাট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২

12

বুড়িচংয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

13

সাংবাদিক রেজাউল করিমকে ঘিরে প্রশংসার জোয়ার—সহকর্মীর শুভেচ্ছা

14

মহান একুশের প্রথম প্রহরে বাকেরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এমপ

15

ভারতীয় ক্রিকেটারের প্রেমে মজেছেন শ্রীলীলা?

16

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

17

ধানমন্ডি-৩২ এ সংবাদকর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত একাধিক সা

18

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

19

রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

20