মোঃ শাহজাহান বাশার
কুমিল্লা জেলার সাংবাদিক অঙ্গনে সুপরিচিত নাম, কুমিল্লা ক্রাইম বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সি বাংলার চেয়ারম্যান সাংবাদিক রেজাউল করিমকে ঘিরে সহকর্মীদের মধ্যে ব্যাপক প্রশংসা ও ভালোবাসার প্রকাশ ঘটেছে।
দৈনিক কুমিল্লার আলো পত্রিকার দক্ষিণ জেলা প্রতিনিধি সাংবাদিক সার্জেন্ট আবু জাফর মোঃ সাদেক এক শুভেচ্ছা বার্তায় সাংবাদিক রেজাউল করিমের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
তিনি বলেন, “সাংবাদিক রেজাউল করিম একজন দক্ষ, সৎ ও কর্মনিষ্ঠ মানুষ। তিনি কথায় ও কাজে সমানভাবে পারদর্শী এবং একজন ‘এক কথার মানুষ’ হিসেবে পরিচিত। তাঁর মধ্যে হিংসা-অহংকারের কোনো স্থান নেই, যা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।”
শুভেচ্ছা বার্তায় আরও উল্লেখ করা হয়, রেজাউল করিম একজন উদার মনের মানুষ এবং সাংবাদিকতা পেশায় তাঁর অবদান অত্যন্ত প্রশংসনীয়। ইতোমধ্যে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ পদক অর্জনের মাধ্যমে তিনি তাঁর দক্ষতা ও যোগ্যতার স্বীকৃতি পেয়েছেন।
সাংবাদিক সার্জেন্ট জাফর সাদেক আশা প্রকাশ করে বলেন, “ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে এগিয়ে যাবেন এবং দেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এই কামনা করি।”
উল্লেখ্য, কুমিল্লা জেলার সাংবাদিক সমাজে রেজাউল করিমের সততা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছে।
মন্তব্য করুন