শিরোনাম : মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক। রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার। ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার বার্তা
প্রকাশ : Jun 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

আশুগঞ্জে থানায় টোরপ্লাজ ১৮ কেজি গাঁজা সিএনজি সহ ০১ মাদক কারবারি গ্রেফতার।

\মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার 
 ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৩ জুন) সকালে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো. বাদল মিয়া (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর পূর্বপাড়া গ্রামের মো. রমজান মিয়ার ছেলে। পুলিশের দাবি, বাদল মিয়া একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে আরও চারটি মাদক মামলা রয়েছে।
আশুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৮:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। একটি সন্দেহভাজন ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেয় পুলিশ। পরে সিএনজিটিতে তল্লাশি চালিয়ে ১৮ (আঠারো) কেজি গাঁজা ও একটি স্যামসাং মোবাইল সেটসহ চালক বাদল মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আইনগত ব্যবস্থা
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও সিএনজিসহ অন্যান্য মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এই বিষয়ে জানতে চাইলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

1

মার্কিন সেনাবাহিনী ইরানে আক্রমণের প্রাথমিক সময়সূচি ঘোষণা কর

2

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মান

3

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

4

জমকালো আয়োজনে দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষ

5

বাকেরগঞ্জে রঙ্গশ্রী-৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

ঐতিহ্যের দাবি: বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জাতীয় প্

8

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

9

ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ও ৮০০ পুরিয়া হেরো

10

ছাতকের চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত চরম দুর্ভোগ

11

গুলশান আসন নতুন ওসি দাউদ স্বাক্ষর

12

ফরিদপুর ডায়াবেটিসক নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী এ

13

ইফতারিতে দইয়ের সঙ্গে চানাচুর খেলেন জয়া

14

দরপত্রহীন লাটুয়ার হাটে ‘অদৃশ্য শক্তি’: কোটি টাকার রাজস্ব লো

15

বাকেরগঞ্জে জমি দখলের চেষ্টা ব্যর্থ, ফের দখলের পায়তারা—উদ্বেগ

16

ট্যাক্সি চালিয়ে আমেরিকায়, গ্রামে গড়লেন ৬ শিক্ষাপ্রতিষ্ঠান —

17

প্রবাসের আয়, গ্রামের ভবিষ্যৎ—মোশাররফ হোসেন খান চৌধুরীর অনন্য

18

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

19

তেলের লাইনে শত শত মানুষ: যশোরে জ্বালানি সংকটে চরম ভোগান্তি

20