ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন, মতবিনিময় সভায় কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন,  সুনামগঞ্জ-৫, আসনের  সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। 
শনিবার সকাল ১১ টায় তিনি পৌরসভা কার্যালয়ে পৌঁছালে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। 
পরে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন পৌরসভা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। 
পরিদর্শন শেষে পৌরসভার হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর  প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। 
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মো.ফজলুল করিম বকুল, যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামছুর রহমান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ বাকি বিল্লাহ, পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, উপজেলা জাসাসের আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় পৌর  বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম তানিম, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিমেন্ট ফ্যাক্টরি সিবিএ সাধারণ সম্পাদক শফি উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য  রাসেল তালুকদার, পৌর শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক রুহেল, যুবদল নেতা মজনু মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার তারেক, পৌর ছাত্রদলের আহবায়ক স্বচ্ছা আবেদীন, উপজেলা ছাত্রদল নেতা শাহেদ ইয়াসিন সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা অনুষ্

1

উন্নয়নে পরিবর্তনে প্রত্যাশা, নির্বাচনী প্রচারণায় সায়েম আহমদ

2

নরসিংদীর গ্রীন লাইফ (প্রা:)হাসপাতালে মোবাইল কোর্ট। অর্থ দন্ড

3

নরসিংদীতে তিনদিন ব্যাপী জাতীয় ফল ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্র

4

অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি কলিম উদ্দ

5

মানবিক সংগঠন "সাহায্যের ঠিকানা সেবা সংগঠনের মিলন মেলা অনুষ্

6

নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

7

নীল আকাশে সাদা কাশফুল, শরতের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সোনারগাঁয়

8

কুমিল্লায় RAW ও Crime Setup-এর ৪ সদস্য গ্রেপ্তার

9

রপ্তানি আয়ের ৬৬ কোটি ডলার নিয়ে রহস্য, তদন্তে চার সংস্থা

10

আইইবির ফ্যামিলি লাউঞ্জে জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনা

11

ছাতকে নারী নির্যাতন মামলার আসামি আফজাল পুলিশের হাতে গ্রেফতার

12

ছাতকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জা

13

ডপলার রিসার্চের জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তু

14

ছাতকে মেসার্স শরিফ টাইলস এন্ড সেনেটারীর (৩য়) শাখার নতুন শো-র

15

ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত

16

মা-বাবার পরিত্যক্ত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সোহানার পাশে দাঁ

17

ব্রাহ্মণপাড়ায় আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরী

18

নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্

19

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

20