ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকের বেতুরা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সালিশকারী, নারীসহ আহত অর্ধশতাধিক

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামে জমিজমা, পূর্ব শত্রুতার বিরোধকে কেন্দ্র করে গতকাল রবিবার দুইপক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায়  অর্ধশতাধিক  লোক আহত হন। 
প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র ও ইটপাটকেলের ব্যবহার করেছে। এ ঘটনায় সালিশকারী সাবেক চেয়ারম্যান আফজাল আবেদিন আবুল, লুকমান হোসেন সহ বেশ কয়েকজন সালিশ ব্যাক্তিত্ব আহত হয়েছেন। সংঘর্ষকারী উভয় পক্ষের নারী সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।   
সংঘর্ষের খবর পেয়ে থানা  পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 
দেশীয় অস্ত্রের আঘাতে দুই পক্ষের গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় ছাতক উপজেলা হাসপাতাল এবং গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 
পুলিশ জানিয়েছে, এলাকায়  নতুন  করে উত্তেজনা এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। গ্রামের আশাদ আলী ও আব্দুর রহিম পক্ষদ্বয়ের মধ্যের সংঘর্ষের ঘটনায় থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে রাণীশংকৈলে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারা

1

ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি

2

সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

3

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

4

ফরিদপুরে ৩২ কোটি টাকা ব্যয়ে চার বিদ্যালয়ে ভবন ও বন্যা আশ্রয়ক

5

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

6

বিমানবন্দরে বড় অভিযানে বিদেশি সিগারেট স্বর্ণালংকার মদসহ ২ কো

7

ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৫ পরিবহনকে জরিমানা

8

বাবার আদর্শে কৃষ্ণপুর গড়ার প্রত্যয় শাহ মোহাম্মদ বুলবুল হোসেন

9

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির স্মরণসভা।

10

ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসায় ছাত্র সংসদের কমিটি গঠন, ভিপি

11

কুমিল্লায় হতদরিদ্র শিক্ষার্থী উম্মে হাবিবা'র মানবিক সহায়তার

12

রাজধানীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

13

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে!! ১৫ জনের বিরুদ্ধে মামলা

14

দোয়ারায় কমিটিতে মামাতো বোনের নাম না থাকায় প্রধান শিক্ষক-কে

15

ছাতকে ফোরলেন সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেছেন কলিম উদ্দিন আহ

16

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

17

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী ছাতকে এসএসসি-তে জিপিএ-৫ পেয়ে

18

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ জন আটক

19

সুনামগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

20