ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিংড়ায় কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: 
নাটোরের সিংড়া উপজেলার কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে এক মুখরিত পরিবেশে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় মাদ্রাসা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো: আব্দুল জব্বার বেপারী।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম আনু। প্রধান মেহমান হিসেবে গঠনমূলক বক্তব্য রাখেন বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মজিদ কাশেমী।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আলী আকবর। অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, ৮ নং কলম ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এজাজুর রহমান এজাজ,কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচীব মোঃ ইব্রাহিম খলিল ফটিক,  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হায়দার রশিদ রিপন। ​এছাড়াও স্থানীয় আলেম-ওলামা, অভিভাবক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে অংশ নেন।

​সমাবেশে বক্তারা দ্বীনি শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন:
কুরআনের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। শিশুদের ছোটবেলা থেকেই সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে অভিভাবক ও শিক্ষকদের যৌথভাবে ভূমিকা রাখতে হবে। একটি আদর্শ সমাজ গঠনে হাফেজিয়া মাদ্রাসাগুলোর অবদান অনস্বীকার্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদী আমদিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে নির্যাতন ক

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

4

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত অন্তত ৫০, পা কেটে উদ্ধার ট্

5

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার।

6

কুমিল্লার বুড়িচংয়ে জরাজীর্ণ বিদ্যালয় ভবন, গাছতলায় চলছে প

7

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচন

8

ফরিদপুরে কলেজছাত্র জিতু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

9

কক্সবাজার সীমান্তে ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি: সীমান্ত

10

মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর সাংবা

11

বীর প্রতাপ রায় জিপিএ-৫ পেয়ে চিপ ডিজাইনিং ইঞ্জিনিয়ার হতে আগ্

12

ছাতকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জা

13

রাঙ্গামাটির মারিশ্যা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,

14

ছাতকের কৈতক শ্রী শ্রী গোপালজিউ আখড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পর

15

সরকারি নিবন্ধন পেলো কক্সবাজার ফিল্ম সোসাইটি

16

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

17

সরকারি চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটিতে যুক্ত হলেন রাহা

18

ফরিদপুরে অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

19

সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ

20