ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

গুলশান এলাকা থেকে বিপুল পরিমান বিদেশী মদসহ এক মাদককারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদনঃ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, মাদকদ্রব্য, ছিনতাইকারী, চোরাকারবারী অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করছে। 
এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ জুলাই ২০২৬ তারিখ সকাল ০৫.১০ ঘটিকায় র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার মহাখালী এলাকা হতে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য পিকআপ যোগে গুলশান-২, রোড নং-১১৩ এর দিকে নিয়ে আসবে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি সঙ্গীয় অফিসার ফোর্স এবং টহল টিমসহ একই তারিখ আনুমানিক ০৫.৩০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার গুলশান থানাধীন গুলশান-২, রোড নং-১১৩, বাসা নং-২৮৫ এর সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করিয়া বিভিন্ন যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনা করতে থাকে। 
একই তারিখ সকাল ০৫.৫০ ঘটিকার সময় ১টি হলুদ রংয়ের পুরাতন পিকআপ চেকপোষ্ট অতিক্রম করিয়া যাওয়ার সময় আভিযানিক দলটি টহল টিমের সহায়তায় পিক-আপটিকে আটক করে। মোঃ ইব্রাহীম (২১)কে ৪৫৪.২৫ লিটার বিদেশী মদ যাহার আনুমানিক মূল্য ৪৭,০০,০০০/- (সাতচল্লিশ লক্ষ ) টাকা এবং ০১টি পিকআপ সহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি, গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিজান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেলেন হুমা

1

বালিয়াডাঙ্গীতে মাদকসহ ইউপি সদস্য আটক।

2

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী ছাতকে এসএসসি-তে জিপিএ-৫ পেয়ে

3

আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

4

সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস

5

আইন, সমাজসেবা ও মানবিকতায় অবদান—বাসাস অ্যাওয়ার্ডে বিশেষ সম্ম

6

৬৫ বছরের নারীর কাছ থেকে ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার

7

মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

10

ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করল

11

দৈনিক ঢাকা বার্তা২৪-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন

12

সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ

13

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এক্সেভেটর ও হুইল লোডার জব্দ

14

নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ প্রস্তুতিমূলক সভা

15

শিবপু‌রে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও ক্

16

সিংড়ায় অবৈধ সার বালাইনাশক মজুদ, দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা

17

ছাতকে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মেহেদীর জন্মদিন পালন

18

কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: কুমিল্লায় জা

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20