শিরোনাম : মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক। রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার। ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার বার্তা
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

 কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ, ২৫ রমজান) বিকাল ৪টায় নগরীর রেইসকোর্স এলাকায় নিসা টাওয়ারে অবস্থিত হোটেল রেডরফ ইন মিলনায়তনে এ মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন মির্জা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ কণ্ঠের কুমিল্লা জেলা ব্যুরো চিফ আলমগীর হোসেন আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক মোঃ জসিম উদ্দিন কনক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কুমিল্লা জেলার আহ্বায়ক সাংবাদিক প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন— একুশে বাংলার সম্পাদক মোঃ সাখাওয়াত হাফিজ, দৈনিক দেশ পত্রের নির্বাহী সম্পাদক জুয়েল খন্দকার, কুমিল্লার আলো’র সহ-সম্পাদক মোঃ শাহিন আলম, সহ-বার্তা সম্পাদক মামুনুর রশীদ, অপরাধ বিচিত্রার জেলা প্রতিনিধি আবদুল মান্নান, দৈনিক ভোরের কথার স্টাফ রিপোর্টার আহসানুজ্জামান সোহেল, কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার ইসমাইল হোসেন নয়ন, মাহফুজ বাবু ফয়েজ আহমেদ ভূইঁয়াসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক রেজাউল করিম, জাফর সাদেক, মোশারফ হোসেন, সৈকত প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলটি পরিণত হয় সাংবাদিকদের এক প্রাণবন্ত মিলনমেলায়। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের সাহসী ও সৎ অবস্থান বজায় রাখতে হবে।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

রমজানের পবিত্র আবহে আয়োজিত এ মাহফিল সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পেশাগত দায়িত্ব পালনের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

1

একত্রিশ বছর মন্ত্রী বঞ্চিত বরিশাল ৬ ( বাকেরগঞ্জ) সংসদীয় আসন

2

পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা বন্ধে সংলাপের আহ্বান ড. সাইফু

3

গার্ড অব অনারে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে

4

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

5

কুমিল্লা-৫-এর অবিসংবাদিত নেতা: বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান

6

ছাতকের চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত চরম দুর্ভোগ

7

রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সর

8

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

9

কোতয়ালী থানার অভিযানে ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব

10

সংসদ সদস্য আবুল হোসেন খানের হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক

11

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রেসক্লাব সভাপ

12

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

13

বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে মেয়র প্রার্থী হারুন সিকদারের

14

হরমুজে অবরোধ না উঠলে নয় সংলাপ—যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরান

15

পৌর মেয়র পদে হারুন অর রশিদ শিকদারের প্রার্থিতা ঘোষণা

16

অর্থসংকটে অনিশ্চয়তায় ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প

17

রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে জনাব মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

18

আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিখন ঘাটতি কাটাতে জোরালো নির্দ

19

রৌমারীর বিখ্যাত শ্রমের হাট,সে হাটেই শ্রমিকেরা আজ উপেক্ষিত

20