শিরোনাম : মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক। রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার। ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার বার্তা
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

দৈনিক আমার দেশ পত্রিকার বুড়িচং উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর সন্ত্রাসী হামলা ও তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কুমিল্লা প্রেসক্লাব এলাকা। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের নৃশংস হামলা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার ওপর সরাসরি হুমকি।

প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। তারা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের সত্য ঘটনা তুলে ধরেন, কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

সভায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও ৭১ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, এখন টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ এবং দৈনিক আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম. হাসান। বক্তারা বলেন, বারবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটলেও দোষীদের দ্রুত শাস্তির আওতায় না আনার কারণে এ ধরনের ঘটনা বাড়ছে।

হামলার শিকার সাংবাদিক সাখাওয়াত হাফিজ তার বক্তব্যে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় পরিকল্পিতভাবে তার ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং এ সময় তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয়, যা তার পেশাগত কাজকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছে।

সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একযোগে দাবি জানান, অভিযুক্ত সালাউদ্দিনসহ সকল জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিকের ওপর এ ধরনের হামলার সাহস কেউ না পায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে ছাত্রদল নেতা ফাহাদকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন

1

কোতোয়ালি এলাকাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আইনজীবী নে

2

প্রতিহিংসার রাজনীতি নয়, উন্নয়ন ও ঐক্যের বাংলাদেশ চাই বীর মুক

3

বাকেরগঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য করে সংখ্যালঘুদের জমি দখলের

4

চাপের মুখে স্টারমার, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় ব্

5

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

6

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানালেন লায়ন নুরু

7

আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

8

চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চ

9

বাকেরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো: হাসান ইমাম (খোকন

10

মানুষ গড়ার শিক্ষা: ফলাফলের সঙ্গে মানবিকতার সমন্বয়-মোহাম্মদ ও

11

ফরিদপুর ডায়াবেটিসক নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী এ

12

নিজ অর্থায়নে ২৭০ পরিবারের মাঝে চাউল বিতরণ করলো ইউপি সদস্য আব

13

বাকেরগঞ্জে রঙ্গশ্রী-৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের

14

ভারতীয় ক্রিকেটারের প্রেমে মজেছেন শ্রীলীলা?

15

প্রশিক্ষণ কর্মশালা সফল করতে কক্সবাজার প্রেসক্লাবের প্রস্তুতি

16

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেফ

17

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

20