শিরোনাম : কোম্পানীগঞ্জের মাদকের ছড়াছড়ি, পুলিশের জালে মাদকের চালান সহ আটক -২ ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন প্রত্যাহার। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল সিংড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকার বার্তা
প্রকাশ : Jan 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

সংবাদ সম্মেলন শেষে আমাকে সচিবের সঙ্গে বসতে হবে এবং পারিবারিক ইস্যু নিয়ে কথা বলতে হবে। তাঁরা আমাকে ডাকছেন’—গতকাল ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করার আগে প্রধান নির্বাচক অজিত আগারকারকে অধিনায়ক রোহিত শর্মার বলা কথাগুলো এখন ভাইরাল।

সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানায়, দলের মধ্যে শৃঙ্খলা, একতা ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে সম্প্রতি ক্রিকেটারদের ১০টি নির্দেশনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
অবশ্য বিসিসিআইয়ের এমন কঠোরতায় প্রধান নির্বাচক অজিত আগারকার কোনো সমস্যা দেখেন না, ‘আমি মনে করি, আমরা যদি (নির্দেশনা নিয়ে) অবিরাম কথা বলতে থাকি, তাহলে এটা চলতেই থাকবে। প্রতিটি দলেরই কিছু নিয়মকানুন আছে। আমরা কয়েক মাস ধরে বিভিন্ন বিষয়ে কথা বলেছি। যেমন আপনি একটি দল হিসেবে কীভাবে উন্নতি করতে পারেন, কীভাবে আরও ঐক্যবদ্ধ থাকা যায়। এটা কোনো বিদ্যালয় নয়। এটা কোনো শাস্তিও নয়।’

আগারকার মনে করেন, দেশের প্রতিনিধিত্ব করার সময় কিছু নিয়মের প্রয়োজন আছে, ‘জাতীয় দলের হয়ে খেলার সময় আপনাকে নিয়মগুলো মানতে হবে। আবার এটাও দেখতে হবে, খেলোয়াড়রা সবাই পরিণত। তাঁরা নিজেদের যোগ্যতার কারণেই মহাতারকা। কিন্তু দিন শেষে আপনি দেশকে প্রতিনিধিত্ব করছেন। কিছু কিছু বিষয় আছে, যেগুলো আপনি সহজাতভাবে অনুসরণ করেন। যেমন প্রতিটি দল করে।’

আগারকার আরও জানান, ১০ নির্দেশনার বেশির ভাগই আগে থেকেই ছিল। সংবাদমাধ্যমগুলো নতুন করে প্রচার করায় এত দিন পর আলোচনায় এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি বুড়িচং থানার লুৎফুর রহমান

2

দুঃখ ঘুচছে গলাচিপার: রাবনাবাদ সেতুর হাত ধরে শুরু ফেরিবিহীন প

3

নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে নিহত তিন শিক্ষার্থী

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তু

6

গোমতী ব্রিজ–বাগড়া সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি: যাত্রীদের ক্ষোভ,

7

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

8

প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনী

9

লালমাই পাহাড়ে তেল পাওয়া গিয়েছিল কি সত্যিই? সিলগালা কূপ ঘিরে

10

ফকির বাজার আইরা ভাঙ্গা ব্রিজে অভিযান: ৫১৮ পিস ইয়াবাসহ মাদক ব

11

অর্থসংকটে অনিশ্চয়তায় ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প

12

আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিখন ঘাটতি কাটাতে জোরালো নির্দ

13

কুমিল্লা মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবাসহ আটক ১

14

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার কেন্দ্

15

কুমিল্লায় বিশেষ অভিযানে দুই ডাকাত সদস্য গ্রেফতার

16

বাকেরগঞ্জে ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদকের নেতৃত্বে মব সৃষ

17

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

18

তেলের লাইনে শত শত মানুষ: যশোরে জ্বালানি সংকটে চরম ভোগান্তি

19

রাষ্ট্রপতির ভাষণ—রাজনীতির সমালোচনা নাকি মেয়াদ পূরণের কৌশল?

20