শিরোনাম : মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক। রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার। ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার বার্তা
প্রকাশ : May 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত শেষে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

মোঃ শাহজাহান বাশার

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আজকের এই খুশির দিনে একটি বেদনাদায়ক সংবাদ এসেছে। বুধবার আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। একটি মায়ের অনুরোধে হাসপাতালের শিশু ওয়ার্ডের এসি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।”

তিনি আরও বলেন, “ঘটনার পরপরই তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তদন্ত কমিটিকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, শিশু ওয়ার্ডের পরিবেশ, চিকিৎসা ব্যবস্থাপনা এবং সম্ভাব্য গ্যাস লিকেজের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে বলা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলা কিংবা চিকিৎসা ব্যবস্থাপনায় ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, নবজাতকদের মৃত্যুর ঘটনায় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল এলাকায় বুধবার থেকেই উত্তেজনা বিরাজ করছে। নিহত শিশুদের পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার পর রাজধানীর রমনা থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী দেশের চলমান হামের টিকাদান কর্মসূচির অগ্রগতির বিষয়েও কথা বলেন। তিনি জানান, সরকারের কার্যকর উদ্যোগের কারণে দেশে হামের প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।

মন্ত্রী বলেন, “হামকে যদি আমরা ব্যবস্থাপনার আওতায় নিয়ে না আসতাম, তাহলে হাজার হাজার শিশুর মৃত্যু হতে পারত। আমরা ইতোমধ্যে দুই কোটিরও বেশি শিশুকে টিকার আওতায় এনেছি। আমাদের হাতে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং টিকাদান কার্যক্রম এখনও চলমান রয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের রুটিন টিকাদান কার্যক্রম আবারও পুরোদমে শুরু হয়েছে। দেশের প্রত্যেকটি শিশুকে টিকার আওতায় আনার জন্য সরকার কাজ করছে। ফলে শিশুমৃত্যুর হারও কমে এসেছে।”

উল্লেখ্য, বুধবার ভোরে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

1

দেবিদ্বারে জখমের মামলায় আসামি গ্রেপ্তার না করার অভিযোগ, এসআ

2

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

3

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিদের সঙ্গে এসআই সুজনের যোগসাজশের

4

সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

সাংবাদিক রেজাউল করিমকে ঘিরে প্রশংসার জোয়ার—সহকর্মীর শুভেচ্ছা

7

পায়েলকে স্যালুট দেওয়া উচিত’

8

অবৈধ গ্যাস সংযোগে সাঁড়াশি অভিযান জরিমানা আদায় ৪ লাখ ১০ হাজার

9

গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘বিকল্প সাব-রেজিস্ট্রার’ গিয়াসে

10

একত্রিশ বছর মন্ত্রী বঞ্চিত বরিশাল ৬ ( বাকেরগঞ্জ) সংসদীয় আসনে

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

13

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

14

বুড়িচংয়ে ফসলি জমি রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান: ১৫ ড্রেজার ম

15

শাহজাহানপুরে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

16

চলন্ত গাড়িতে দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী

17

মহান স্বাধীনতা দিবসে রাজশাহীতে এফএনবি’র বর্ণাঢ্য র‍্যালি

18

তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক দখল করে অবৈধ পার্কিং, নিত্যদিনের সঙ্

19

হরমুজে অবরোধ না উঠলে নয় সংলাপ—যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরান

20