শিরোনাম : মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক। রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার। ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার বার্তা
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাহজাহানপুরে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা, ১১ এপ্রিল ২০২৬ খ্রি.

রাজধানীর শাহজাহানপুর থানাধীন রেলওয়ে কলোনি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭০০ (সাতশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ বাছেদ (৪৪) এবং মোছাঃ তানিয়া (৩৭)।

শাহজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ০৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি আভিযানিক দল শাহজাহানপুর থানাধীন রেলওয়ে কলোনি এলাকার এ-টাইপ ১৬ নম্বর বিল্ডিংয়ের ১ম সিঁড়ির ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি সংঘবদ্ধ মাদক চক্র সক্রিয় রয়েছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করছিল।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত আছে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, রাজধানীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি ত্রুটিতে ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনরায় গ্যাসীকরণ ই

1

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

2

বুড়িচংয়ে ফসলি জমি রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান: ১৫ ড্রেজার ম

3

আমার ভাইকে বাঁচান’—সেলিম প্রধানের মুক্তির দাবিতে বোনের কান্ন

4

প্রতিটি মানুষকে গাছ লাগাতে হবে’— এমপি জসিম উদ্দিনের আহ্বান

5

আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

6

পবিপ্রবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তারেক রহমানের সুস্থ

7

কাঠালিয়া জমি দখলের ভিত্তিহীন অভিযোগে বিএনপি নেতা, মানববন্ধন

8

ঈদের দিনেও সীমান্ত এলাকায় মাদক বাণিজ্য, যুবকদের তৎপরতায় গাঁজ

9

মাহে রমজান উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা সহ দেশবাসীকে শুভেচ্ছা ও

10

শ্বাসরুদ্ধ অভিযানের পর সুড়ঙ্গে থেকে মির্জা আবুল বাশার’কে গ্র

11

ফরিদপুর এডুকেশন এনকারেজিং সোসাইটির আয়োজনে বিভিন্ন ক্যাটাগরীত

12

তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক দখল করে অবৈধ পার্কিং, নিত্যদিনের সঙ্

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

সিংড়ায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, একজনের কারাদ

15

জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

16

কলসকাঠীতে পান্ডব নদীর ভাঙন রোধে মানববন্ধন,এলাকাবাসীর উদ্বেগ

17

ছাত্রদল নেতা ফাহাদ খানের ওপর হামলার প্রধান আসামি রানা যাত্রা

18

তোমার মনে আমার জন্য জায়গা রেখো : মেহজাবীন

19

ধানমন্ডি-৩২ এ সংবাদকর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত একাধিক সা

20