ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে অবসরজনিত শিক্ষকদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্টিত

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরজনিত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান'র সভাপতিত্বে ও শিক্ষার্থী দেবযানী রায় এবং আরিয়ান জাহিন জিহান'র সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারার সংসদ সদস্য ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ মহি উদ্দিন, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামসু, প্রাক্তন শিক্ষার্থী ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত), সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামসুর রহমান বাবুল, সংবর্ধিত অবসরজনিত বিদায়ী শিক্ষক প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, সহকারী প্রধান শিক্ষক আরজু মিয়া, ক্রীড়া শিক্ষক দেলোওয়ার হোসেন খান, সিনিয়র শিক্ষক আব্দুল মুকিত, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন আবুল কালাম। 
সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক অজয় কৃষ্ণ পাল, অবসরজনিত শিক্ষকদের উদ্দেশ্য করে মানপত্র পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী মৃদুল কান্তি দাস, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী উম্মে ফাতেমা স্পিহা, এসএসসি পাশ করা শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাইমুনা আনজাম মাহা, সংবর্ধনা সভায় পবিত্র কোরআন তেলোয়াত করেন শিক্ষার্থী ওয়াজিয়া নুসরাত, গীতা পাঠ করেন শিক্ষার্থী কথা দাস। 
সংবর্ধনা সভায় এসময় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, স্কুল কমিটির সাবেক সদস্য মিছবাহ উদ্দিন, শামছ উদ্দিন, শিক্ষক দিলীপ রঞ্জন দে, সুব্রত দাস, জীবেশ চক্রবর্তী, লক্ষন চন্দ্র সাহা, তন্ময় চৌধুরী তপু, সুব্রত দাস মিটু, শিক্ষিকা লায়লা আনজুম আরা, সাবেকুন নাহার, ললিতা বেগম, তাহমিনা আক্তার, সুফিয়া বেগম, নিহা আচার্য্য, প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক মাহবুব আলম সেলিম, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেক মিয়া, শিক্ষক নিজাম মিয়া, বদরুদোজা মোহাম্মদ সাফি, রাহিম আহমেদ, রাব্বি, ইশতেমামসহ অভিবাবক, প্রাক্তন ও নবাগত শিক্ষার্থীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভায় অতিথিদেরকে স্কুলের পক্ষ থেকে উত্তরীয়, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে বাউন্ডারি ওয়াল ভেঙে ঘর নির্মাণ, আদালতে পিটিশন মামলা

1

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট অর্থ দন্ড ও বিশ্ব পরি

2

ছাতকে বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপরে সুরমার পানি, বন্যার শঙ্

3

মাইজভাণ্ডারে সৈয়দ মইনুদ্দীন আহমদের ১৫তম ওরশের সমাপনী

4

সার বিক্রয়ে অনিয়ম: সিংড়ায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

5

নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অ

6

’ইয়াবা পাচারকারী চক্রের ৪ সদস্য’কে ইয়াবাসহ গ্রেফতার করেছে:

7

দেশের রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন বিএনপিতে জোর জল্পনা-কল্পনা,

8

বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল

9

ফরিদপুরে মিষ্টি খেয়ে ৮ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি

10

বীর প্রতাপ রায় জিপিএ-৫ পেয়ে চিপ ডিজাইনিং ইঞ্জিনিয়ার হতে আগ্

11

ঢাকায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

12

হাজারীবাগ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্র

13

সিংড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত-১

14

ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

15

রাজধানীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

16

পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী র‍্যাবের হাতে আটক।

17

সরকারি নিবন্ধন পেলো কক্সবাজার ফিল্ম সোসাইটি

18

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

19

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্

20