ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

হিফয সম্পন্ন ও হিফযে ছবক প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পর্ণ

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর গ্রামে অবস্থিত মোহাম্মদিয়া লতিফিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের হিফয সম্পন্ন ও হিফযে ছবক প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বাদ জোহর মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেটিয়ারচর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশিকুন নূর। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের হিফয তাকমীল জামাতের শিক্ষার্থী মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তারা দ্বীনি শিক্ষার গুরুত্ব, পবিত্র কুরআন হিফজের ফজিলত এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষা বিষয়ে আলোচনা করেন। 

বক্তারা বলেন, কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজকে আলোকিত করে ইসলামের পথকে এগিয়ে নিয়ে আসতে হবে এবং আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ হাফিজ আব্দুল মুক্তাদির সাহেব, মোহতামিম, চরমহল্লা হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফিজ বশির আহমদ,   মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা নজমুল হক নছিব, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জিরাজুল হক, মাস্টার আবুল খায়ের, মাওলানা আব্দুল হাই, আব্দুর রহমান (বিশিষ্ট ব্যবসায়ী, আব্দুল মতিন ও আব্দুল হামিদ এবং মো. জলাল উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. জমসিদ আলী, আব্দুস সালাম, লিলু মিয়া, চমক আলী, আব্দুল মতিন, জহুর উদ্দিন, আবু তালেব, ফারুক আহমদ, আব্দুর রউফ, আনছার উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে হিফয সম্পন্নকারী শিক্ষার্থী হিসেবে সম্মাননা প্রদান করা হয় মো. জাকির হোসেনকে। তিনি মো. আবুল হোসেনের পুত্র এবং খরিদিচর গ্রামের বাসিন্দা।

এছাড়া মহিলা শাখার দুই শিক্ষার্থীকে হিফযে ছবক প্রদান করা হয়। তারা হলেন-মোছা: কলছুমা জান্নাত, পিতা: মৃত কালা মিয়া, গ্রাম: টেটিয়ারচর, চরমহল্লা এবং মোছা: ফাতেহা জান্নাত, পিতা: মিনহাজুর রহমান ফয়সল, গ্রাম: পুরাকাটি পীরেরগাঁও, চেচান বাজার, ছাতক।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি আলহাজ হাফিজ আব্দুল মুক্তাদির সাহেব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফে

1

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

2

ছাতকের দোলারবাজারে বিশ্ব শিক্ষক দিবস পালন ও সহকারী শিক্ষকদ

3

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

4

নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ প্রস্তুতিমূলক সভা

5

ছাতকে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে মার

6

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্

7

ছৈলা আফজালাবাদে পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন প্র

8

ফরিদপুরে নৈশ বিদ্যালয় ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন।

9

সুনামগঞ্জ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে আ'লীগ ছাত্রলীগ সহ

10

ছাতকে ইয়াবাসহ ৩ জন, সাজাপ্রাপ্ত মামলায় ২ জন ও নিয়মিত মামলায়

11

সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে ,জেলা প্রশাসক

12

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

13

ছাতকে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা পালনের লক্ষে উপজেলা প্রশ

14

ছাতকে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মেহেদীর জন্মদিন পালন

15

বাংলার ভেনিস বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে

16

ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই

17

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

18

দৈনিক ঢাকা বার্তা২৪-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন

19

ছাতকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জা

20