ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গীতে মাদকসহ ইউপি সদস্য আটক।

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অভিযান চালিয়ে এক ইউপি সদস্যকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার হওয়া রাজকুমার গোস্বামী (৩৫) উপজেলার পাড়িয়া ইউনিয়ন পরিষদের একজন সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল উপজেলার পাড়িয়া ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাজকুমার গোস্বামীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮০টি নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট, একটি ইয়াবা ট্যাবলেট এবং দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পুলিশের এই অভিযানে স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈতক হাসপাতালের জমি নিয়ে দুই নামজারি বাতিল, এসএ খতিয়ানে পুনর

1

ছাতকে বালু উত্তোলনের ড্রেজার জব্দ, আটক-২

2

’ইয়াবা পাচারকারী চক্রের ৪ সদস্য’কে ইয়াবাসহ গ্রেফতার করেছে:

3

ইকবাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

4

আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি হারানো মোবাইল উদ্ধারপূর্বক

5

রামপুরা থানায় সিআইএমএস ফরম পূরণ ও সপ্তাহ ব‍্যাপি বর্ণাঢ্য র

6

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদ

7

সিংড়ায় ২৮৯ কেন্দ্রে শুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন,

8

ধর্মচর্চা আছে, নৈতিকতা কোথায় নিজেকেই প্রশ্ন করার সময়-সাংবাদি

9

শোক সংবাদ: উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল

10

ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠি

11

ছাতকে ঐক্যবদ্ধ ছাতক গঠনে প্রস্তুতি সভা অনুষ্টিত

12

দাগনভূঞা রেমিট্যান্স যোদ্ধা ফখরুল ইসলাম কে সংবর্ধনা

13

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট

14

সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা?-জাহ

15

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সভাপতিকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা

16

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হা

17

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩

18

সুনামগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

19

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি

20