ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন  এবং সমবায় কার্যালয়ের উদ্যোগে "করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ"এই পতিপাদ্য সামনে রেখে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। 

রবিবার( ৮ নভেম্বর)  সকালে  উপজেলা প্রশাসন ও সমবায়ীদের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক  উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ মিলন মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, বিআরডিবি'র চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম। 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সমবায়ী  নিজাম উদ্দিন, জিয়াউর রহমান, সাকির মিয়া, হোসেন আহমদ, দিলোয়ার হোসেন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন  রেদোয়ান আহমদ ও গীতাপাঠ করেন রজত কান্তি দাস। র‍্যালী ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের  কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের আন্তর্জাতিক সম্মেলনে মাইজভাণ্ডারীর অংশগ্রহণ নিয়ে

1

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান

2

সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিয়ে গণশুনানি

3

রাণীশংকৈলে ডিবির অভিযানে ৬১৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

4

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান

5

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ

8

টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউজবোটকে জরিমানা

9

আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্

10

মাদকের টাকা দিতে অস্বীকার করায় ছুরিকাঘাতে স্ত্রীকে খুন ২৪ ঘ

11

সিংড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত-১

12

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র

13

ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি'র পিতার কবর জিয়ারত করলেন

14

ফরিদপুরে কৃষকদের মাঝে জেলা প্রশাসকের উন্নয়ন ও জনকল্যাণমূলক ক

15

ছাতকে পুলিশের হেফাজত থেকে ছেড়ে দেয়া হয়েছে হাজী স্বপন-কে

16

ছাতকে উপজেলা "পরিদর্শন কক্ষ"র উদ্বোধন

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

ঢাকাসহ দেশের ৩৩ জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযা

19

শান্তি,সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আলোকিত হোক কুমিল্লা-৫

20