ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিবপুরে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজতে শিক্ষার্থীদের ফুটবল আয়োজন

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করে তাদের বিকাশের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের লক্ষ্যে নরসিংদীর শিবপুরে শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল খেলার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে আনতে তৃণমূল পর্যায় থেকেই খেলোয়াড় বাছাই ও তাদের যথাযথ প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন। এ লক্ষ্যেই শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের ক্রীড়া আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে সম্ভাবনাময় খেলোয়াড়দের চিহ্নিত করে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্টরা।

দিনব্যাপী ফুটবল খেলাকে ঘিরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে শিক্ষার্থীরা প্রাণবন্তভাবে খেলায় অংশ নেয়। ক্রীড়া শিক্ষকরা খেলোয়াড়দের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সংশ্লিষ্টরা মনে করেন, নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে উঠবে। একই সঙ্গে তৃণমূল পর্যায় থেকে উঠে আসতে পারে ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন---কলিম

1

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ

2

ফরিদপুরে কাভার্ড ভ্যান মাদক, র‍্যাবের জালে আটক।

3

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

4

সৌদি আরব, তুরস্ক, মিশরসহ ১২ দেশের ওলামা-মাশায়েখের মাইজভাণ্ডা

5

সুনামগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

6

নরসিংদীর গ্রীন লাইফ (প্রা:)হাসপাতালে মোবাইল কোর্ট। অর্থ দন্ড

7

শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

8

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদ

9

নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য

10

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

11

সংসদীয় কমিটির সভাপতি মিলন এমপিকে অভিনন্দন

12

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

13

ছাতকে চুরি-ছিনতাই,মাদক ও মারামারি বৃদ্ধি

14

তেজগাঁও ও মতিঝিল বিভাগের পৃথক অভিযানে গ্রেফতার: ১৪১

15

ছাতকে সরকারি দুই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে কলিম উদ্দিন আহম

16

রাকিবুলের রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

17

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

18

ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

19

পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে মজুরি বোর্ড গঠন, সহিংসতায় উত্

20