ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদা দাবি, প্রতারণা, প্রাণনাশের হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দুলু মিয়া নামের এক ব্যবসায়ি ।
তিনি তার অভিযোগে দাবি করেছেন যে বৈধ মালিকানাধীন ফকির টিলা মৌজার জমি থেকে বালু উত্তোলন-কে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।
তাদের চাহিদা মতো চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও অনলাইন কয়েকটি পোটালে মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে।
গত ১৯ জুলাই রাতে ছাতক উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ দুলু মিয়া (৪০) বাদী হয়ে ছাতক থানায় এ লিখিত অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে অভিযুক্ত করেন উপজেলা ইসলামপুর ইউপির বাহাদুর গ্রামের মোঃ নাজমুল হাসান জুয়েল (৪২), লাফার্জ ফেরীঘাট এলাকার ইয়াবা বিক্রেতা সাজ্জাদ মাহমুদ মনির (৩৬), চরমহল্লা ইউপি সদস্য, উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য অজিত কুমার দাশ (৪২) এবং অজ্ঞাতনামা আরও দুইজন।
তার লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে ইসলামপুর ইউনিয়নের মরাচেলা নদীর পাশে নং-২৪ দাগ ভুক্ত রেকর্ডীয় জমিতে ঘটনাটি ঘটেছে।
অভিযোগকারী মোঃ দুলু মিয়া দাবি করেন, তিনি দলিল নং-১২৪৬/২২ অনুযায়ী ওই ভূমির একজন বৈধ অংশীদার এবং দীর্ঘদিন ধরে আইনগত অধিকার অনুযায়ী সেখানে কার্যক্রম পরিচালনা করে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন শ্রমিকরা সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে বৈধভাবে বালু উত্তোলনের কাজ শেষ করে ব্যবহৃত সরঞ্জাম পরিষ্কার করছিলেন। ঠিক সেই সময় অভিযুক্তরা একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ঘটনাস্থলে এসে নিজেদের বিভিন্ন গণমাধ্যম ও উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক পরিচয় দেন। পরে তারা বালু উত্তোলনেরকার্যক্রম অব্যাহত রাখতে হলে প্রতিদিন ২৫ হাজার টাকা এবং প্রতি মাসে ৭ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
দুলু মিয়া অভিযোগে উল্লেখ করেন, তিনি অবৈধ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন এবং প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দেন। একপর্যায়ে উপস্থিত স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবংঅভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। তবে চলে যাওয়ার আগে তারা এক দিনের মধ্যে দাবিকৃত টাকা পরিশোধ না করলে তার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়।
এতেই শেষ নয়,অভিযোগকারী আরো দাবি করেন,এ ঘটনার পর থেকে তার ব্যক্তিগত ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ও অনলাইন পোটালে ধারাবাহিকভাবে মানহানিকর,কুরুচিপূর্ণ, বিভ্রান্তিকর ওমিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।
এসব পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাকে সমাজে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি তার ব্যবসায়িক সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এতে তিনি, তার পরিবার এবং ব্যবসায়িক সহযোগীরা চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে তার অভিযোগে উল্লেখ করা হয়।
লিখিত অভিযোগে বলা হয়, এ ঘটনার পরপরই বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা এবং সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু কোনো ইতিবাচক ফল না পাওয়ায় এবং অপপ্রচার অব্যাহত থাকায় শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে বাধ্য হন তিনি ।
এ কারণেই অভিযোগ দায়েরে কয়েক দিনের বিলম্ব হয়েছে বলে তিনি ব্যাখ্যা দিয়েছেন। অভিযোগকারী দুলু মিয়া লিখিত অভিযোগে দাবি করেন, সাংবাদিকতার মতো সম্মানজনক পেশার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, ভয় ভীতি প্রদর্শন কিংবা ব্যক্তিগত ও ব্যবসায়িক ক্ষতিসাধনের চেষ্টা করে, তাহলে তা শুধু একজন ব্যক্তির জন্য নয়, গোটা সমাজ ও গণমাধ্যমের ভাবমূর্তির জন্যও অত্যন্ত ক্ষতিকর।
পুরো ছাতকবাসী জানেন, নাজমুল হাসান জুয়েল একজন প্রভাবশালী বালু খোকো চক্রের প্রধান। অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে সে লক্ষ লক্ষ টাকার মালিক বনে গেছে। এদিকে চিহ্নিত ইয়াবা বিক্রেতা সাজ্জাদ মাহমুদ মনির ও বর্তমানে বালু উত্তোলনের সাথে জড়িত। দুইজনই তাদের অপকর্ম ঢাকতে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে যাচ্ছে। অজিত কুমার দাস একজন ডেভিল সে নিজেকে আড়াল করে এখন সাংবাদিক পরিচয় দেয়। তিনি বলেন, চোরাচালানী,বালু উত্তোলন ও ইয়াবা সেবন বিক্রি- কি সাংবাদিকদের কাজ। তারা এসব করেই যাচ্ছে প্রকাশ্যে। তাদের এসব অপকর্ম বিভিন্ন সময় পত্র পত্রিকায়ও প্রকাশ
পেয়েছে।
অভিযোগকারী দুলু মিয়া ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে ছাতক থানার ওসি মিজানুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন