ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে মিছিল দিতে গিয়ে জনতার হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সদস্য অবরুদ্ধ অতঃপর পুলিশে

সেলিম মাহবুব, ছাতকঃ
সিলেট থেকে মিছিল দিতে  ছাতকে আসা নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগের দুই সদস্য-কে স্থানীয় জনতা ও ছাত্রদলের নেতা কর্মীরা অবরুদ্ধ করে রাখে অতঃপর পুলিশে সোপর্দ করেছেন। 
শনিবার রাত ১টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সক্রিয় সদস্য রুমেল আহমদ রুবেল ও  সুমন আহমদ-কে জাতুয়া বুকারভাঙ্গা এলাকায় আটক করা হয়।
পরে ছাতক থানার এস আই শরিফুল ইসলাম ও এ এস আই আমিরুল ইসলাম সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে দুইজন-কে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
থানা পুলিশ সুত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম'র দিকনির্দেশনায় এস আই (নিরস্ত্র) শরিফুল ইসলাম, এএসআই আমিরুল ইসলামসহ পুলিশের একটি টিম রাতে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেন।
শনিবার রাতে মশাল জ্বালিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য-কে গ্রেফতার করা হয়। 
গ্রেপ্তারকৃত রুমেল আহমেদ রুবেল (২৪), পিতা মৃত আব্দুল জব্বার,সাং সাইদনাপুর, থানা বিয়ানীবাজার, জেলা সিলেট; বর্তমানে জল্লারপার, জিন্দাবাজার, থানা কোতোয়ালি, সিলেট এর বাসিন্দা। অপরজন সুমন আহমদ (২৮), পিতা-আব্বাস আলী, সাং সরমঙ্গল,থানা দিরাই, জেলা সুনামগঞ্জ; বর্তমানে শেখঘাট, থানা কোতোয়ালি,সিলেট এর বাসিন্দা।
থানা পুলিশ জানায়, ছাতক থানার এফআইআর নং-১৬, তারিখ ৯ আগস্ট ২০২৬ ( জিআর নং-২৩) মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে  আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষুদ্র ব্যবসা, বিশাল সম্ভাবনা: শপআপের হাত ধরে বাংলাদেশের বা

1

ছাতকে বাউন্ডারি ওয়াল ভেঙে ঘর নির্মাণ, আদালতে পিটিশন মামলা

2

পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে মজুরি বোর্ড গঠন, সহিংসতায় উত্

3

ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের ৯ দিনব্যাপী বর্ণাঢ্য উল্টো রথযাত

4

ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠি

5

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ জন আটক

6

আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি হারানো মোবাইল উদ্ধারপূর্বক

7

গুইমারায় ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ায

8

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ময়লা-আবর্জনার স্তূপ,

9

মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন সাবেক কেন্দ

10

ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শে

11

কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট, রুল জারি

12

দশ বছর পাশাপাশি, তবুও অচেনা

13

ফরিদপুরের কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল খেলায় বিজয়ীদের মাঝ

14

ছাতকে ২ দিন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠি

15

সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার, পাঁচ চিরকুট ঘিরে তদন

16

কলম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

17

পরিত্যক্ত জমি থেকে জনপদ, ব্রাহ্মণপাড়ায় ‘কলেজপাড়া’র গল্প

18

নরসিংদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

19

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ সম্মাননা পেলেন কুমিল্লার

20