মোঃ শাহজাহান বাশার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও বিপ্লবী চেতনাকে ধারণ করে একতা সাংস্কৃতিক সংগঠনের ৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘জাতীয় কবি কাজী নজরুল স্মৃতি সম্মাননা-২০২৬’ প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে আইন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকার জজ কোর্টের অ্যাডভোকেট মোঃ হাবিবুল হককে প্রদান করা হয় ‘জাতীয় কবি কাজী নজরুল স্মৃতি সম্মাননা-২০২৬’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী।
ক্যান্সার গবেষক ও গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ সফিকুল আলম বাবুল।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত শুধু বাঙালির সাংস্কৃতিক ভাণ্ডারকেই সমৃদ্ধ করেনি, বরং সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের চেতনাকেও শক্তিশালী করেছে। বর্তমান প্রজন্মের কাছে নজরুলের এই মানবিক ও অসাম্প্রদায়িক দর্শন পৌঁছে দিতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে সংগীতশিল্পী ও জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দীন (নাসির), ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ, এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ, চিত্রনায়ক ও চলচ্চিত্র প্রযোজক ফিরোজ শাহী, জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, মুন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জামাল হোসেন, মেসার্স ইকরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ লিটন হোসেন এবং কবি ও ব্যাংকার কাজী আবু তাহেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ড. এটিএম মমতাজুল করিম, সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মোঃ শাহ কামাল (শ্যামল), একতা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মোঃ নূর-উল-আলম, কবি শিহাব রিফাত আলম, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ম. রহমান মিলকী, মিরর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, সমাজসেবক হারুন অর রশিদ, কোভিড-১৯ হিরো আসিফ ইমাম এবং বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ আসলাম আহামেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণী ব্যক্তিদের হাতে ‘জাতীয় কবি কাজী নজরুল স্মৃতি সম্মাননা-২০২৬’ তুলে দেওয়া হয়। এর মধ্যে আইন পেশায় বিশেষ অবদানের জন্য অ্যাডভোকেট মোঃ হাবিবুল হককে সম্মাননা প্রদান করা হয়।
একতা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এবং উপস্থাপনায় ছিলেন মডেল ও উপস্থাপক রাজিবুল হক রনি।
আলোচনা ও সম্মাননা প্রদান পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন শিল্পীরা। দর্শক-শ্রোতাদের উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মন্তব্য করুন