ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে নজরুল বর্ষ  উপলক্ষে  পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের নিয়মিত ক্লাস শেষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
এতে শিক্ষার্থীরা সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, একক নৃত্য, গজল ও নজরুলগীতি পরিবেশন করে।
কাজী নজরুল ইসলামের লেখা কবিতা পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মানিক মিয়া।
প্রতিযোগিতায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া, বর্ষা, নাহিদা ও রাইসা, চতুর্থ শ্রেণির আরিফা, ফাহিম ও সানজিদা এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহবুবসহ বিদ্যালয়ের  অন্যান্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চায়না তালুকদার, বিউটি চক্রবর্তী, মোছা. রেহেনা বেগম, নাজমা বেগম ও শাবানা বেগম।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন।
এ সময় শিক্ষকরা নজরুলের সাহিত্যচর্চা, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মধ্যে কবি নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে পরিচয় ঘটানো এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি

1

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

2

ছাতকে এক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

3

ছাতকে এসএসসি-তে জিপিএ-৫ পেয়েছে মেধাবী শিক্ষার্থী অপি

4

টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউজবোটকে জরিমানা

5

সওজের জমিতে দখল, ফরিদপুর মেডিকেল কলেজ এলাকায় উচ্ছেদ অভিযান।

6

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে নোয়ারাই ইউনিয়নে

7

ছাতকে নারী নির্যাতন মামলার আসামি আফজাল পুলিশের হাতে গ্রেফতার

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফত

10

৯ লাখ টাকা নিয়ে আত্মগোপনের অভিযোগ, চারজনের বিরুদ্ধে প্রতারণা

11

কৈতক হাসপাতালের জমি নিয়ে দুই নামজারি বাতিল, এসএ খতিয়ানে পুনর

12

ফরিদপুরে কাভার্ড ভ্যান মাদক, র‍্যাবের জালে আটক।

13

সংসদীয় কমিটির সভাপতি মিলন এমপিকে অভিনন্দন

14

ঢাকায় ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘সোনার বাংলা প্রাইম এক্সিলেন্স

15

ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর

16

মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে মন্ত্রী, সংসদ সদস্য

17

কুমিল্লায় অটোরিকশা ছিনতাইয়ে চালক হত্যা ‘সিরিয়াল কিলার’ মানিক

18

পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফে

19

সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না

20