ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মরাচেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন, ৩৭ জনের বিরুদ্ধে মামলা

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মরাচেলা (সোনালী চেলা) নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দোয়ারাবাজার থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।
পরিবেশ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর মৌজার সোনাপুর ও পূর্ব সোনাপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বা ছাড়পত্র ছাড়াই নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছিল। গত ৫ অক্টোবর সরেজমিন পরিদর্শনে এর প্রমাণ পাওয়া যায়।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৫ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত রাত ৮টার পর থেকে সকাল পর্যন্ত নদীর পাড় কেটে আনুমানিক ২৫ লাখ ঘনফুট বালু উত্তোলন ও লোড-আনলোড করা হয়েছে। উত্তোলন করা বালুর বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৬(৩), ১২ ও ১৫(১) ধারায় মামলা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক বলেন, আসামিরা নদীর পাড় কেটে বালু উত্তোলন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করেছেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

1

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

2

ধর্মচর্চা আছে, নৈতিকতা কোথায় নিজেকেই প্রশ্ন করার সময়-সাংবাদি

3

মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে মন্ত্রী, সংসদ সদস্য

4

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

5

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

6

সিংড়ায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াত

7

ছাতকে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরু

8

নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ'র্ষণের অ'ভিযোগ ৪ জ

9

৫ বছর ধরে কর্মরত ছাতকে ৪০ জন শ্রমিক-কে কারখানার গেট থেকে ফির

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

ছাতকের দোলারবাজারে বিশ্ব শিক্ষক দিবস পালন ও সহকারী শিক্ষকদ

12

কুমিল্লার বুড়িচংয়ে জরাজীর্ণ বিদ্যালয় ভবন, গাছতলায় চলছে প

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও প

15

দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকন

16

ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠি

17

পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারকে

18

কুমিল্লা চান্দিনার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস

19

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’

20