ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

শান্তি,সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আলোকিত হোক কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া)

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া—দুটি উপজেলা শুধু ভৌগোলিকভাবে নয়, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং পারস্পরিক সৌহার্দ্যের বন্ধনে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। যুগের পর যুগ এই জনপদের মানুষ ভিন্ন রাজনৈতিক মতাদর্শ, ধর্ম, বিশ্বাস ও সামাজিক অবস্থান থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা এবং ভ্রাতৃত্বের চেতনায় একসঙ্গে বসবাস করে আসছেন। এই সহাবস্থানই বুড়িচং–ব্রাহ্মণপাড়ার সবচেয়ে বড় শক্তি এবং গৌরবের পরিচয়।

বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বুড়িচং–ব্রাহ্মণপাড়ার শান্তিপূর্ণ পরিবেশ আরও বেশি মূল্যবান হয়ে উঠেছে। এই ঐতিহ্য রক্ষা করা শুধু প্রশাসনের নয়, প্রতিটি নাগরিকেরও নৈতিক ও সামাজিক দায়িত্ব।

আমরা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান জানাই—আইনের শাসন যেন সর্বক্ষেত্রে সমানভাবে প্রতিষ্ঠিত হয়। কেউ যদি অপরাধ করে, তবে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন মিথ্যা, ভিত্তিহীন বা উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার হয়ে হয়রানির সম্মুখীন না হন। ন্যায়বিচার নিশ্চিত করার মধ্য দিয়েই সমাজে প্রকৃত শান্তি ও মানুষের আস্থা প্রতিষ্ঠা সম্ভব।

বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার মানুষের পরিচয় রাজনৈতিক বিভাজনে নয়; আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা এই জনপদের সন্তান। দল-মত-পথের ভিন্নতা কখনোই আমাদের সামাজিক সম্পর্ককে দুর্বল করতে পারেনি। সুখে-দুঃখে, দুর্যোগে-সংকটে আমরা সবসময় একে অপরের পাশে দাঁড়িয়েছি। এই ভ্রাতৃত্বের ঐতিহ্যই আমাদের ভবিষ্যতের শক্তি।

বুড়িচং নামটির সঙ্গেও জড়িয়ে রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাসবিদদের মতে, চৈনিক শব্দ “বুদ্দীছিয়াং” থেকে “বুড়িচং” নামের উৎপত্তি হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। একসময় এ অঞ্চল ছিল জ্ঞানচর্চা, শিক্ষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রচলিত কিংবদন্তি অনুযায়ী, প্রখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং এই অঞ্চলে সফর করেছিলেন। ফলে বুড়িচং কেবল একটি প্রশাসনিক এলাকার নাম নয়; এটি ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি এবং সম্প্রীতির এক গৌরবোজ্জ্বল প্রতীক।

এই জনপদের শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির সংস্কৃতি গড়ে তুলতে যাঁরা আজীবন নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। শ্রদ্ধাভরে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. মোহাম্মদ ইউনুস, সাবেক সংসদ সদস্য প্রফেসর মো. মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মো. আমীর হোসেন, বর্তমান সংসদ সদস্য মো. জসীম উদ্দিন-সহ বুড়িচং–ব্রাহ্মণপাড়ার সকল সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং এই মাটির গর্বিত সন্তানদের। তাঁদের অবদানই আজকের এই জনপদের ঐতিহ্য, অগ্রগতি ও সামাজিক সম্প্রীতির ভিত্তি রচনা করেছে।

আজ সময় এসেছে বিভেদের রাজনীতি থেকে বেরিয়ে এসে ঐক্যের পথে এগিয়ে যাওয়ার। ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা যেন কখনো সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত না করে। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ সমাজই উন্নয়নের সবচেয়ে বড় ভিত্তি।

বুড়িচং ও ব্রাহ্মণপাড়া—একই ইতিহাস, একই সংস্কৃতি, একই আবেগ ও একই স্বপ্নের দুই জনপদ। সত্যিকার অর্থেই তারা একই মায়ের পেটের যমজ সন্তানের মতো; একজনের সুখ-দুঃখ অন্যজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি—দল, মত, ধর্ম ও ব্যক্তিগত বিভেদ ভুলে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করব। আমাদের প্রিয় বুড়িচং–ব্রাহ্মণপাড়াকে গড়ে তুলব একটি আদর্শ, নিরাপদ, মানবিক ও সম্প্রীতির জনপদ হিসেবে, যা আগামী প্রজন্মের জন্য হবে অনুকরণীয় এক দৃষ্টান্ত।

স্লোগান "শন্তির বন্ধন, সম্প্রীতির অঙ্গীকার—বুড়িচং–ব্রাহ্মণপাড়া হোক ভালোবাসার এক পরিবার। একসাথে থাকি, একসাথে চলি—শান্তির নীড় গড়ি বুড়িচং–ব্রাহ্মণপাড়ায়।

লেখক পরিচিতি (অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক কবি, লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও পেশাজীবী নেতা)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর

1

ছাতকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জা

2

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনম

3

সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসং

4

মাফিয়ামুক্ত বাংলাদেশ গড়তে ‘জাতীয় সরকার’ চান সারোয়ার ওয়াদুদ

5

ফার্মগেটে যানজট ও জনদুর্ভোগ: সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি

6

দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে

7

বন্যাকবলিত মানুষের পাশে মানবতার হাত বাড়াল সৈয়দ মইনুদ্দীন আ

8

নরসিংদীতে তিনদিন ব্যাপী জাতীয় ফল ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্র

9

সাতক্ষীরার কালিগঞ্জের শাহীনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

10

ছাতক উপজেলা নাগরিক তথ্য অধিকার ফোরামের কমিটি অনুমোদন

11

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

12

উচ্চ বেতনের চাকরির প্রলোভনে নারী পাচারের চক্রের মূলহোতাকে গ্

13

সিংড়ায় দুর্গাপূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী কামরুল, বিতরণ ১০

14

ফরিদপুরে কাভার্ড ভ্যান মাদক, র‍্যাবের জালে আটক।

15

মুগদা থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেফতা

16

ফরিদপুরে নজরুল উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন। বিজয়ী

17

ছাতকের চলিতারবাক গ্রামে দু'পক্ষের সংঘর্ষে আহত-৯

18

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ

19

নয় বছর পর কুমার নদে নৌকা বাইচ, উৎসবে মাতল ভাঙ্গাবাসী।

20