ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মহিলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক নারীর গলা থেকে কৌশলে চুরি করা ২২ ক্যারেটের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার দীর্ঘভূমি এলাকার বাসিন্দা সেলিনা বেগম (৫০) স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে যাওয়ার সময় তার গলায় থাকা ২২ ক্যারেটের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন কৌশলে খুলে নিয়ে যায় শামসুন্নাহার (৪০)। চেইনটির আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।
এ ঘটনায় তাজুল ইসলাম (৫৫) বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা করেন। মামলাটি এফআইআর নং-২২(০৮)২০২৬ হিসেবে পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. রফিকুল ইসলাম থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শামসুন্নাহারসহ পাঁচ নারীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার অন্যরা হলেন—মর্জিনা বেগম (৩০), ফুল চাঁন বিবি (৩৩), সাজারা বেগম (২২) ও অজুফা বেগম (২৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের নারী সদস্যের মাধ্যমে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার শামসুন্নাহারের পরিহিত সেলোয়ারের ডান কুঁচি থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার নারীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও ছিনতাই-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। শামসুন্নাহারের বিরুদ্ধে সাভার থানায়, মর্জিনা বেগমের বিরুদ্ধে আশুলিয়া ও বাসন থানায়, ফুল চাঁন বিবির বিরুদ্ধে সিলেটের গোপালগঞ্জ থানায়, সাজারা বেগমের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় এবং অজুফা বেগমের বিরুদ্ধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় মামলা রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। সংঘবদ্ধ চোরচক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং অন্যান্য ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় জমি বিরোধ মীমাংসা করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল হা

1

নরসিংদীর মাধবদীতে বাক প্রতিবদ্ধী শিশু ধর্ষণের ১ ঘণ্টার মধ্যে

2

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট

3

দিনমজুর থেকে কোটিপতি ‘মাছ খলিল’—বারেশ্বরে মাদক কারবারের অভিয

4

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি

5

সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসং

6

ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন, মতবিনিময় সভায় কলিম উদ্দিন আহম

7

ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্

8

সিংড়ায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

9

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ময়লা-আবর্জনার স্তূপ,

10

ভারতেরনকাশ্মীরে নিখোঁজ সৈদেরগাঁও গ্রামের ২ জন সহ তিনজনই বাড়ি

11

সিআইডির গোপন তালিকায় ঢাকার ৪০৮ মাদক গডফাদার

12

৬৫ বছরের নারীর কাছ থেকে ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার

13

শিবপুরে মাদকসহ ‘মাদক সম্রাট’ ইমন ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

ছাতকে টিম ছাতকের উদ্যোগে সরাইখানা ফুড ক্যাম্পেইন অনুষ্ঠিত

16

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

17

ছাতকে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবক নিহত, হাসপাতালে প

18

ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান

19

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

20