ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলম ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল করিম মৃধা। কলেজের সহকারী অধ্যাপক হারুন-অর-রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপির। তাঁর প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তিনি শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

বিদায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল ফটিক, কলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমান, বিদায়ী শিক্ষার্থী মোনালিসা মৌসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ অংশে বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষা ও ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

1

ছাতকে এসএসসি-তে জিপিএ-৫ পেয়েছে মেধাবী শিক্ষার্থী অপি

2

⁠কুমিল্লায় ৪৫ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩৪, উদ্ধার ১৩,৯৫৮ ইয়া

3

কুমিল্লায় হতদরিদ্র শিক্ষার্থী উম্মে হাবিবা'র মানবিক সহায়তার

4

বাবার আদর্শে কৃষ্ণপুর গড়ার প্রত্যয় শাহ মোহাম্মদ বুলবুল হোসেন

5

সাংবাদিক সমাজের ঐক্য: বিভাজন নয়, পেশার মর্যাদা রক্ষায় এক কাত

6

সামাজিক যোগাযোগমাধ্যম: তথ্যের স্বাধীনতা নাকি গুজবের কারখানা?

7

সরকারি নিবন্ধন পেলো কক্সবাজার ফিল্ম সোসাইটি

8

ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে ফরিদপুরে বিএনপির বিজয় র‌্যালি ও সমা

9

ছাতকে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মেহেদীর জন্মদিন পালন

10

সিংড়ায় এমপি আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় বাঁশের সাঁকো

11

ছাতকের মোগলপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই একভাই নিহত, একভা

12

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

13

কারাগার নির্মাণে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ

14

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট অর্থ দন্ড ও বিশ্ব পরি

15

ছাতকে বসতঘরে জানালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চুরি, থান

16

ছাতক শহরের ভিক্ষুক মন্টি মালা আর নেই মঙ্গলবার গদারমহল গ্রামে

17

আজ্ঞাপুরের তরুণদের প্রত্যাশা, বাকশীমূলের চেয়ারম্যান হিসেবে দ

18

টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউজবোটকে জরিমানা

19

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

20