ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউজবোটকে জরিমানা, সচেতনতামূলক অভিযান

সেলিম মাহবুব, ছাতকঃ
টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ও রামসার সাইটে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণের অভিযোগে ৬টি হাউজবোটকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন, সুনামগঞ্জ।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে ৬টি পৃথক মামলায় ৬টি হাউজবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, সুনামগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে তাহিরপুর থানা পুলিশ।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওরে আগত হাউজবোট পরিচালনাকারী, পর্যটক ও সংশ্লিষ্টদের মাঝে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি সংরক্ষিত এলাকায় ভ্রমণের ক্ষেত্রে বিদ্যমান বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, "টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানকার জীববৈচিত্র্য, জলজ সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। 
সংরক্ষিত এলাকায় কোনো ধরনের পরিবেশবিধ্বংসী কার্যক্রম বা অবৈধ প্রবেশের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০১ সদস্য বিশিষ্ট ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসি

1

ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

2

৬৫ বছরের নারীর কাছ থেকে ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার

3

জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘গর্বিত রাষ্ট্রনায়ক’ মঞ্চস্থ

4

বেসরকারিভাবে জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর

5

আজিব দেশে আজিব রাজনীতি

6

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির স্মরণসভা।

7

লন্ডন থেকে দেশে ফিরলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আশিকুর র

8

কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হ

9

ছাতকে ১৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ

10

ছাতকে যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়ানুরাগী, ক্রীড়াসংগঠক রাজ্জাককে

11

সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

রপ্তানি আয়ের ৬৬ কোটি ডলার নিয়ে রহস্য, তদন্তে চার সংস্থা

14

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

15

ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক প্

16

ফরিদপুরে হাসপাতালের সুন্দর পরিবেশ ধরে রাখতে ১০ আনসার নিয়োগ।

17

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবে

18

ছাতকে বাউন্ডারি ওয়াল ভেঙে ঘর নির্মাণ, আদালতে পিটিশন মামলা

19

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

20